AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান? থানায় যাওয়ার দরকার নেই, কী সেই উপায়?

Complain against Police: অনেক সময় থানার লকআপে মারধর বা ধৃতের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে ক্ষেত্রে অভিযোগ জানাতে অনেকেই হাইকোর্টের দ্বারস্থ হন অথবা জেলা আদালতে মামলা করার প্রবণতা থাকে। অনেকেই বলেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুলিশের কাছে দায়ের করতে গেলে তা নেওয়াই হয় না।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান? থানায় যাওয়ার দরকার নেই, কী সেই উপায়?
লালবাজার
| Edited By: | Updated on: Jul 24, 2024 | 9:38 PM
Share

কলকাতা: যে কোনও ঘটনায় অভিযোগ দায়ের করতে থানায় যেতে হয় সাধারণ মানুষকে। কিন্তু পুলিশের বিরুদ্ধেই যদি অভিযোগ থাকে? তখন পুলিশ আপনার-আমার কথা শুনবে তো? এই দ্বন্দ্বের কারণেই অনেকে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে পারেন না। কখনও দাদাগিরি, কখনও তোলাবাজির মতো অভিযোগ উঠলেও হাত-পা বাঁধা থাকে সাধারণ মানুষের। এবার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর উপায় আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রশাসনিক সূত্রে খবর, আদালতে না গিয়ে যাতে সরাসরি অভিযোগ জানানো যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘স্টেট পুলিশ কমপ্লেনটস অথরিটি’ নামে ওই কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটির কাছে সাধারণ মানুষ অভিযোগ দায়ের করতে পারবেন।

অনেক সময় থানার লকআপে মারধর বা ধৃতের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সে ক্ষেত্রে অভিযোগ জানাতে অনেকেই হাইকোর্টের দ্বারস্থ হন অথবা জেলা আদালতে মামলা করার প্রবণতা থাকে। অনেকেই বলেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুলিশের কাছে দায়ের করতে গেলে তা নেওয়াই হয় না। প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে কলকাতা হাইকোর্টে পুলিশ সংক্রান্ত এই ধরনের মামলার সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি।

এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দেশিকা জারি করেনি নবান্ন। ফলে ঠিক কোন পদ্ধতিতে অভিযোগ জানানো যাবে, তা স্পষ্ট নয়।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের