AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: বিডনস্ট্রিটে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, DG-কে রিপোর্ট পাঠাতে বলল NHRC

Kolkata: জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হয়েছে, এই ঘটনা সত্যি হলে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। সমাজ বিরোধীরা নির্ভয়ে অসামাজিক কাজ করে ঘুরে বেড়াচ্ছে। এরপরই মুখ্য সচিব ও ডিজিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে মানবাধিকার কমিশনের তরফে।

Kolkata: বিডনস্ট্রিটে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, DG-কে রিপোর্ট পাঠাতে বলল NHRC
শিশুকে ধর্ষণImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 12:23 PM
Share

কলকাতা: ফুটপাথবাসী বাবা-মায়ের সামনে থেকে দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। কলকাতার বড়তলা থানার অন্তর্গত বিডন স্ট্রিটের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়ে এ শহরের নারী নিরাপত্তা। এবার সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে NHRC (ন্যাশানাল হিউম্যান রাইট কমিশন অফ ইন্ডিয়া)তরফে। রিপোর্ট পাঠাতে বলা হল ডিজি ও সিএস-কে।

জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হয়েছে, এই ঘটনা সত্যি হলে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। সমাজ বিরোধীরা নির্ভয়ে অসামাজিক কাজ করে ঘুরে বেড়াচ্ছে। এরপরই মুখ্য সচিব ও ডিজিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে মানবাধিকার কমিশনের তরফে।  দু’সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে ডিজিকে। জানাতে হবে এই নিয়ে মামলা হয়েছে কি না। শিশুটির শারীরিক অবস্থা কী,পরিবারকে কী কী সাহায্য করা হয়েছে সেটা জানাতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে ফুটপাথবাসী মা-বাবার সঙ্গে ঘুমিয়েছিল ওই শিশুটি। অভিযোগ, তাঁদের সামনে থেকেই তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনায় বড়তলা থানায় অভিযোগ দায়ের হয়। শিশুর গোপনাঙ্গে মেলে ক্ষতচিহ্নও। সেই ঘটনাতেই এবার তৎপর মানবাধিকার কমিশন।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার