AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse: থিমের লড়াইয়ে আজও সাবেকিয়ানার জয়ধ্বজা ওড়াচ্ছে শোভাবাজার

Pujoy Pulse: তবে বাড়ির মহিলারা তখনও পর্দানশিন। তার উপর নাটমন্দিরে ম্লেচ্ছ সাহেবদের আনাগোনা। সব মিলিয়ে পুজোর আয়োজনে বাড়ির মহিলাদের কোনও যোগদান ছিল না। চিকের আড়াল থেকে তাঁরা শুধু পুজো দেখতেন।

| Updated on: Oct 10, 2024 | 11:38 AM
Share

কলকাতা: সালটা ১৯৫৭। ঠিক সন্ধিপুজো আগে-আগে বা পরে-পরে কামান দেগে এই পুজো শুরু করেছিলেন মহারাজ নবকৃষ্ণ দেব। সেদিন থেকে আজও অন্যতম জনপ্রিয় বনেদি বাড়ির পুজো শোভাবাজার রাজবাড়ি। জানেন, ঘোটকমুখী সিংহে চেপে মা নাকি এখানে আসেন নাচ দেখতে।

রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র বলেন, “মা এসে এখানে নাচ দেখতেন। সামনে যে জায়গাটা রয়েছে সেইটাই নাচ ঘর। আর এখানেই মায়ের মণ্ডপ। প্রচলিত আছে মা এখানে বসে ওই দিক থেকে নাচ দেখছে।”

তবে বাড়ির মহিলারা তখনও পর্দানশিন। তার উপর নাটমন্দিরে ম্লেচ্ছ সাহেবদের আনাগোনা। সব মিলিয়ে পুজোর আয়োজনে বাড়ির মহিলাদের কোনও যোগদান ছিল না। চিকের আড়াল থেকে তাঁরা শুধু পুজো দেখতেন। এই রীতিই এখনও অনুসৃত হয়ে আসছে এ বাড়িতে। একচালা ঠাকুর, দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সাদা রঙের সিংহ। পুজো হয় মূলত বৈষ্ণব মতে। ভোগ হিসেবে মূলত শুকনো খাবার নিবেদন করা হয়,ডালের কচুরি,ডালের শিঙাড়া, তার মধ্যে অন্যতম। আজও সেই ঐতিহ্য বজায় রেখেই চলছে পুজো। কালের নিয়মে বৈভব কমলেও আভিজাত্যে অভাব পড়েনি। বংশ পরমম্পরায় দুর্গা পুজো আজও কলকাতার জনগণের কাছে সমাদৃত।

রাজবাড়ির সদস্য দেবরাজ মিত্র বলেন, “এখানে প্রায় চোদ্দ থেকে পনেরো রকমের মিষ্টি তৈরি হয়। ব্রাহ্মণরা সেটা তৈরি করেন। মেদিনীপুর থেকে তাঁরা আসেন। বিভিন্ন ধরনের খাস্তা কচুরি হয়, জিলিপি হয়। দরবেশ, মতিচুর তৈরি হয়। আর তারপর সেটা মায়ের কাছে ভোগ হিসাবে পাঠানো হয়।”

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?