AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: থার্ড ফ্লোরকে কি তিনতলা বুঝেছিল ওরা? হয়ত এই ‘ভুলেই’ রক্ষা পেল সেমিনার হল

RG Kar News: জানা যাচ্ছে, হাসপাতালের ভিতরে ঢুকে সোজা উঠে যায় তিনতলায়। শুরু হয় ভাঙচুর। সিল করা দরজায় লাঠি-বাঁশ দিয়ে ভাঙা হয়। আন্দোলনরত পড়ুয়া বলেন, "এটা তো সন্দেহই নেই। হয়ত কোনওভাবে জেনেছিল থার্ড ফ্লোর।

RG Kar: থার্ড ফ্লোরকে কি তিনতলা বুঝেছিল ওরা? হয়ত এই 'ভুলেই' রক্ষা পেল সেমিনার হল
আরজি করে ভাঙচুরImage Credit: Kolkata Police Facebook
| Edited By: | Updated on: Aug 15, 2024 | 4:15 PM
Share

কলকাতা: আরজি করে হামলার ঘটনায় দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় কী? মহিলাদের রাত দখলের দিনই কেন হামলা? তবে কি সেমিনার হল অর্থাৎ যেখান উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ সেইখানের সব প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা? উঠছিল প্রশ্ন। বৃহস্পতিবার দেখা গেল, কলকাতা পুলিশ একটি ফেসবুক পোস্ট করে জানায় সেমিনার হলের কোনও ক্ষতি হয়নি। কোনও তথ্য প্রমাণ বিকৃত হয়নি। তাহলে কেন ওই দিনই হামলা? হাসপাতালে পড়ুয়া চিকিৎসকদের দাবি, সেমিনার হল চার তলায়। অর্থাৎ ইংরেজিতে যাকে বলে থার্ড ফ্লোর। সেইটাই হয়ত গুলিয়ে ফেলে দুষ্কৃতীরা। তাই তিনতলায় ভাঙচুর চালায় তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

জানা যাচ্ছে, হাসপাতালের ভিতরে ঢুকে সোজা উঠে যায় তিনতলায়। শুরু হয় ভাঙচুর। সিল করা দরজায় লাঠি-বাঁশ দিয়ে ভাঙা হয়। আন্দোলনরত পড়ুয়া বলেন, “এটা তো সন্দেহই নেই। হয়ত কোনওভাবে জেনেছিল থার্ড ফ্লোর। আর এই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। সৌভাগ্যক্রমে ওদের এই ভুলটা হয়েছিল। নয়ত সেমিনার রুম কেন বাকি আর কিছুই থাকত না।”

হাসপাতালের নার্সদের বক্তব্য, সেকেন্ড ফ্লোর মানে বাংলায় তিন তলা। আর যাঁরা এসেছিল তাঁদের কাছে তথ্য ছিল থার্ড ফ্লোর। অর্থাৎ বাংলায় চার তলা। আর এটাই অভিযুক্তরা বুঝে উঠতে পারেননি। তাই তিন তলায় গিয়ে ইএনটি বিভাগের দরজায় ভাঙচুর করে তারপর ক্ষান্ত হয়। সেমি

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?