AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খাদান দেখতে গিয়ে সেলফির আবদার না মেটায় বকুনি,আত্মহত্যা ছাত্রর, শিক্ষক বললেন, ‘ওকে খুব ভালবাসতাম… আমায় যা যা লিখেছে তার চ্যাট দেখাতে পারি’

Suicide: শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুল। সেই স্কুলেই পড়াশোনা করতেন দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজা দে। গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের কাছে পড়াশোনা করত ওই ছাত্র। বাবা শঙ্কর দে পেশায় রাজমিস্ত্রি। সোমবার রাজা সিনেমা দেখতে গিয়েছিল তার গৃহশিক্ষকের সঙ্গে। বেরিয়ে শিক্ষক আবদার করেছিলেন সেলফি তোলার জন্য। কিন্তু তাতে কর্ণপাত করেনি রাজা।

খাদান দেখতে গিয়ে সেলফির আবদার না মেটায় বকুনি,আত্মহত্যা ছাত্রর, শিক্ষক বললেন, 'ওকে খুব ভালবাসতাম... আমায় যা যা লিখেছে তার চ্যাট দেখাতে পারি'
বাঁ দিকে ছাত্র, ডানদিকে শিক্ষকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 11:34 AM
Share

জগদ্দল: গৃহশিক্ষকের সঙ্গে খাদান সিনেমা দেখতে গিয়েছিল পড়ুয়া। পথে সেল্ফি তুলতে চেয়েছিলেন শিক্ষক। তবে ছাত্র রাজি ছিল না। অভিযোগ, এরপরই বকুনি। সঙ্গে কুকথা। শিক্ষককের সেই বকুনি সহ্য করতে না পেরে আত্মহত্যা পড়ুয়ার। অভিযোগ অস্বীকার ওই গৃহশিক্ষকের।

শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুল। সেই স্কুলেই পড়াশোনা করতেন দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজা দে। গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের কাছে পড়াশোনা করত ওই ছাত্র। বাবা শঙ্কর দে পেশায় রাজমিস্ত্রি। সোমবার রাজা সিনেমা দেখতে গিয়েছিল তার গৃহশিক্ষকের সঙ্গে। বেরিয়ে শিক্ষক আবদার করেছিলেন সেলফি তোলার জন্য। কিন্তু তাতে কর্ণপাত করেনি রাজা।

জানা গিয়েছে, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগই কাজে লাগায় সে। মঙ্গলবার সকালে ফাঁকা বাড়ি পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের পরিবারে বয়ান অনুযায়ী এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ ওই গৃহ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে। গৃহ শিক্ষকের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছাত্রের তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায় বলেন, “আমি রাজাকে প্রচন্ড ভালবাসতাম। আমি বকেছি। কিন্তু এমন কিছু করিনি যাতে ওকে সুইসাইড করতে হয়। আমার কাছে প্রমাণ আছে। আরও পড়ুয়া ছিল। ওদের জিজ্ঞাসা করুন। আর শিক্ষককে এমনও কী কী মেসেজ করেছে তাও দেখিয়ে দিতে পারি।” মৃত ছাত্রের মা লতা দে বলেন, “আমার ছেলের মতো ছেলে হয় না। এমন কাজ ও করতে পারে না। আমার ছেলে অপমান নিতে পারেনি। সেই কারণে আত্মহত্যা করেছে।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন