AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: রাষ্ট্রপতির কাছে বড়সড় ‘নালিশ’ করতে পারে তৃণমূল, ইঙ্গিত অভিষেকের

Abhishek Banerjee: উনিশের লোকসভা ভোটে জলপাইগুড়িতে জিতেছিল বিজেপি। পরবর্তী সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চারটি আসন পায় বিজেপি। তৃণমূল তিনটি। সম্প্রতি ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। জেতেন নির্মল চন্দ্র রায়।

Abhishek Banerjee: রাষ্ট্রপতির কাছে বড়সড় ‘নালিশ’ করতে পারে তৃণমূল, ইঙ্গিত অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 9:53 PM
Share

কলকাতা: উত্তরবঙ্গের ঘূর্ণিঝড় দুর্গতদের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা কথায়, উত্তরবঙ্গের রাজনৈতিক জমি উদ্ধারে আবাসকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির টাকা দিতে চায় রাজ্য। বাধ সাধছে নির্বাচন কমিশন। অথচ অসমে বিহু উৎসবে টাকা দিচ্ছে সেই রাজ্যের সরকার। নির্বাচন বিধিতে তা আটকাচ্ছে না। জলপাইগুড়ি সফরের আগে এই মর্মে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার ধূপগুড়ি যাচ্ছেন অভিষেক। সেখানে সভা করার পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৬০০ পরিবারের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। আলাদা বৈঠকও করতে পারেন তিনি। রাজ্য ঘর বানানোর টাকা দিতে চাইলেও নির্বাচন কমিশন দিতে দিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ কথা তুলে ধরেই ভোটের মুখে পরোক্ষে বিজেপি তথা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের উপর চাপ বাড়তে চাইছেন অভিষেক। প্রয়োজনে এ নিয়ে রাষ্ট্রপতির কাছেও যেতে চাইছেন তাঁরা। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার পর নিজেই এ কথা জানান অভিষেক। 

উনিশের লোকসভা ভোটে জলপাইগুড়িতে জিতেছিল বিজেপি। পরবর্তী সময়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চারটি আসন পায় বিজেপি। তৃণমূল তিনটি। সম্প্রতি ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। জেতেন নির্মল চন্দ্র রায়। সেই জয়ী বিধায়ককেই তৃণমূল লোকসভায় প্রার্থী করেছে। সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গে গেলেও কেন ঝড়ে ক্ষতিগ্রস্তদের  নিয়ে কোনও কথা বললেন না সেই কথাও রাজনৈতিকভাবে তুলে ধরতে চাই ঘাসফুল শিবির। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?