AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের বাড়ল তাপমাত্রা, উত্তুরে হাওয়ার পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝাই

রোজকার এই সর্দিগর্মিতে বাড়ছে নানা রোগের প্রকোপ। বিশেষ করে সর্দি, কাশি, জ্বর ঘরে ঘরে। চিকিৎসকরা বলছেন, এই মরসুম বদলের সময় অত্যন্ত সাবধানে থাকা দরকার। গরম লাগলেও হালকা চাদর বা স্টোল সঙ্গে রাখুন।

ফের বাড়ল তাপমাত্রা, উত্তুরে হাওয়ার পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝাই
ফাইল চিত্র।
| Updated on: Jan 25, 2021 | 10:42 AM
Share

কলকাতা: সপ্তাহের শুরুতেই তাপমাত্রার পারদ চড়ল মহানগরে। সোমবার কলকাতার তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতর। আর এর জন্য দায়ী পশ্চিমী ঝঞ্ঝা।

এদিন সকালে মেঘলা আকাশ ও হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই শীতের আমেজ উধাও। আগামী দু’দিনে এই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ধারেকাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।

আরও পড়ুন: ১৬ ঘণ্টা পর মুমূর্ষু কিশোরের ঠাঁই হল হাসপাতালের বেডে! স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও চরম ভোগান্তি

পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার আভাস। হঠাৎ করে কেন এমন তাপমাত্রার বাড়াবাড়ি? আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমীঝঞ্ঝার ভ্রুকূটিতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তার জেরেই এই গরম।

আরও পড়ুন: বাঙুরে বহুতল থেকে ‘মরণ ঝাঁপ’ তরুণীর! পরতে পরতে দানা বাঁধছে রহস্য

কুয়াশার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় দু’টি আন্তর্জাতিক বিমান (একটি যাত্রীবাহী এবং একটি মালবাহী) ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

এয়ার আরবিয়া বিমান G9517 শারজা থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। বাংলাদেশে প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় সেটি ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানের মধ্যে ১৩০ জন যাত্রী, ছ’জন ক্যাবিন ক্রু ছিলেন। অন্যদিকে ঢাকাগামী সৌদি কার্গো বিমানকেও কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

Follow Us
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?