AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বইছে শিরশিরানি বাতাস, মঙ্গলবার ভোর জানান দিল আবহাওয়া অন্য কথা!

Weather Update: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় আরও কিছুটা নীচে রাতের তাপমাত্রা। সাময়িক বদল, আর্দ্র বাতাসের পরিবর্তে শুকনো হাওয়া বইতে শুরু করেছে। যদিও আবহাওয়া দফতর বলছে, বুধবার থেকেই মেঘ ঢুকতে শুরু করবে বাংলার আকাশে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

Weather Update: বইছে শিরশিরানি বাতাস, মঙ্গলবার ভোর জানান দিল আবহাওয়া  অন্য কথা!
কী বলছে হাওয়া অফিস? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 7:22 AM
Share

কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা। বুধবার থেকেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  দুর্যোগ আসার আগে  মঙ্গলবার ভোর থেকেই বাতাসে শিরশিরানি অনুভব করা যাচ্ছে। সাগরের নিম্নচাপের টানে গতি বাড়ল উত্তুরে হাওয়ার।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় আরও কিছুটা নীচে রাতের তাপমাত্রা। সাময়িক বদল, আর্দ্র বাতাসের পরিবর্তে শুকনো হাওয়া বইতে শুরু করেছে। যদিও আবহাওয়া দফতর বলছে, বুধবার থেকেই মেঘ ঢুকতে শুরু করবে বাংলার আকাশে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

এখনও পর্যন্ত যা পূর্বাভাস, বৃহস্পতিবার রাতে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। পুরী ও সাগরদ্বীপের কাছে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল হওয়ার কথা। তাতে ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

ইতিমধ্যেই তৎপর প্রশাসন। সুন্দরবনের নদীবক্ষে মৎস্যজীবীদেরকে মাছ, কাঁকড়া ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে ঝড়খালি উপকূল থানার পুলিশ। নৌকা সহ মৎস্যজীবীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামের পথে। সমুদ্র থেকে সমস্ত ট্রলার ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালিতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। উপকূলের বাসিন্দাদের দ্রুত উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়