AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter in Kolkata: ফের জাঁকিয়ে শীত, কুয়াশায় ডাকবে বাংলা, কবে থেকে? জানিয়ে দিল হাওয়া অফিস

Winter in Kolkata: বর্তমানে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকছে। শীঘ্রই এই ছবি বদলে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Winter in Kolkata: ফের জাঁকিয়ে শীত, কুয়াশায় ডাকবে বাংলা, কবে থেকে? জানিয়ে দিল হাওয়া অফিস
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 8:26 PM
Share

কলকাতা: ডিসেম্বরের শুরু থেকে ভাল স্পেল দেখা গেলেও বড়দিনের পর থেকেই বদলাতে শুরু করেছিল ছবিটা। এমনকী নববর্ষের শুরুটাও মোটের উপর গরমের মধ্য দিয়ে হয়েছিল। শীতের খুব একটা দেখা মেলেনি। তবে হাওয়া অফিস জানাচ্ছে এবার বদলাতে চলেছে ছবিটা। ফের পারাপতন হতে চলেছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন আরও কোনও ঝঞ্ঝার মুখে পড়বে না বাংলা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। সব জেলাতেই কুয়াশার দাপট চলবে সকালের দিকে।

বর্তমানে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকছে। শীঘ্রই এই ছবি বদলে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। বর্তমানে অনেক জেলাতেই রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। তবে আগামী ২ দিনের মধ্যে সেই তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে বলে মনে করা হচ্ছে। ১১ তারিখ থেকে কলকাতার তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। 

আপাতত কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে দৃশ্যমানতা থাকবে ২০০ মিটারের কাছাকাছি। তবে বীরভূম, মুর্শিদাবাদে ও পশ্চিম বর্ধমানে ছবিটা খানিক আলাদা হতে পারে। আগামী তিন-চারদিন এই জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতা ১০০ মিটারের কাছাকাছি থাকতে পারে। 

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর