AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarfaraz Khan: ‘ও টেস্ট ক্রিকেটেই উপযুক্ত, টি-২০-তে নয়’, সরফরাজকে নিয়ে বড় মন্তব্য কার?

সরফরাজ এখনও অবধি ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪০৫৬ রান। লিস্ট এ ও টি-২০ ম্যাচ খেলেছেন যথাক্রমে ৩৭ ও ৯৬টি। তাতে করেছেন যথাক্রমে ৬২৯ ও ১১৮৮ রান। এর আগে আইপিএলে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছে।

Sarfaraz Khan: 'ও টেস্ট ক্রিকেটেই উপযুক্ত, টি-২০-তে নয়', সরফরাজকে নিয়ে বড় মন্তব্য কার?
Sarfaraz Khan: 'ও টেস্ট ক্রিকেটেই উপযুক্ত, টি-২০-তে নয়', সরফরাজকে নিয়ে বড় মন্তব্য কার?
| Updated on: Mar 02, 2024 | 8:02 AM
Share

কলকাতা: তৃষ্ণার্ত চাতক পাখির মতো সরফরাজ খান (Sarfaraz Khan) জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে। ইতিমধ্যেই দেশের হয়ে তিনি ২টি টেস্ট ম্যাচও খেলেছেন। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিক মুখ। তারপরও ভারতীয় টিমে যখন তাঁক ডাক পড়ছিলই না সেই সময় অনেককে পাশে পেয়েছিলেন তিনি। সরফরাজ ২টো টেস্ট ম্যাচ খেলেই নিজের জাত চিনিয়েছেন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন সরফরাজ টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। টি-২০ ফর্ম্যাটের জন্য নন।

অভিষেক টেস্টে সরফরাজ দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন। তারপর কেরিয়ারের দ্বিতীয় টেস্টে ১৪ ও ০। তার জন্য কিন্তু সরফরাজকে নিয়ে আশা হারাচ্ছেন না ভারতীয় অনুরাগীরা। টেস্টে তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল এমনটা মনে করছেন অনেকেই। সেই তালিকায় মহারাজও রয়েছেন। মুম্বইয়ের ছেলে সরফরাজকে নিয়ে সৌরভ বলেছেন, ‘আমার মনে হয় ও পাঁচ-দিনের ম্যাচের প্লেয়ার। এই খেলাটাই ওর জন্য উপযুক্ত। টি-২০ একটা আলাদা ফর্ম্যাট। ঘরোয়া ক্রিকেট, রঞ্জি ট্রফি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ওর রানের সংখ্যা অসাধারণ। আপনি যদি রান করেন, তা হলে তা নষ্ট হবে না। সরফরাজের ক্ষেত্রেও ঠিক একই হয়েছে।’

সরফরাজ এখনও অবধি ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪০৫৬ রান। লিস্ট এ ও টি-২০ ম্যাচ খেলেছেন যথাক্রমে ৩৭ ও ৯৬টি। তাতে করেছেন যথাক্রমে ৬২৯ ও ১১৮৮ রান। এর আগে আইপিএলে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছে। রাজকোট, রাঁচি দুই টেস্টেই খেলেছেন সরফরাজ। ধরমশালা টেস্টেও তিনি খেলবেন এমনটাই ধরে নিয়েছে ক্রিকেট মহল। সেক্ষেত্রে বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় চলে আসবেন সরফরাজ খান। তারপর তাঁর কদর আরও বাড়বে বলেই মনে করছেন সকলে।

Follow Us