AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar Reddy: ধোনির চেন্নাইয়ে ছিলেন ‘কুঁড়ি’, অরেঞ্জ আর্মিতে এসে ‘ফুল’ হয়ে ফুটলেন নতুন নীতীশ

IPL 2024: নীতীশ কুমার রেড্ডি পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করে শিরোনামে এসেছেন। এটা তাঁর প্রথম আইপিএল নয়। গত বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ২টো ম্যাচ খেলেছিলেন। এ বারের আইপিএলে আপাতত ২টো ম্যাচ কমলা জার্সিতে খেললেন নীতীশ। সিএসকের বিরুদ্ধে ১৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন নীতীশ। সেই ম্যাচে বল করেননি তিনি। পঞ্জাবের বিরুদ্ধে তিনি পুরো অলরাউন্ড পারফরম্যান্স দেখানোর সুযোগ পেয়েছেন।

Nitish Kumar Reddy: ধোনির চেন্নাইয়ে ছিলেন 'কুঁড়ি', অরেঞ্জ আর্মিতে এসে 'ফুল' হয়ে ফুটলেন নতুন নীতীশ
Nitish Kumar Reddy: ধোনির চেন্নাইয়ে ছিলেন 'কুঁড়ি', অরেঞ্জ আর্মিতে এসে 'ফুল' হয়ে ফুটলেন নতুন নীতীশImage Credit: X
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 1:09 PM
Share

কলকাতা: অরেঞ্জ আর্মি পেল ১৭তম আইপিএলে আর এক নতুন তারকা। বছর কুড়ির নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। বিশাখাপত্তনমের ছেলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করে শিরোনামে এসেছেন। এটা তাঁর প্রথম আইপিএল নয়। গত বারের আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি ২টো ম্যাচ খেলেছিলেন। কিন্তু নজর কাড়তে পারেননি। এ বারের আইপিএলে আপাতত ২টো ম্যাচ কমলা জার্সিতে খেললেন নীতীশ। সিএসকের বিরুদ্ধে ১৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন নীতীশ। সেই ম্যাচে বল করেননি তিনি। পঞ্জাবের বিরুদ্ধে তিনি পুরো অলরাউন্ড পারফরম্যান্স দেখানোর সুযোগ পেয়েছেন। এই নীতীশ এক সময় ছিলেন সিএসকে শিবিরে। ধোনির টিমে ঠিক কী ভূমিকা ছিল তাঁর?

মাহির সিএসকেতে নীতীশ ছিলেন কুঁড়ি…

২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেট বোলার হিসেবে চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। সে বারের আইপিএলের দ্বিতীয় পর্ব যখন ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত হয়েছিল, সেই সময় সিএসকে টিমের সঙ্গে নেট বোলার হিসেবে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। মহেন্দ্র সিং ধোনি বরাবর তরুণে আস্থা রাখেন। যে কারণে বছর ১৮-র নীতীশের উপর ২০২১ এর আইপিএলে সিএসকে আস্থা রেখেছিল। নেটে ধোনি, জাডেজার মতো ক্রিকেটারদের বল করার সুযোগ পেয়েছিলেন নীতীশ।

ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে নীতীশ কুমার ধন্যবাদ জানিয়েছেন অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সকে। নীতীশ জানান, অধিনায়ক তাঁকে নিজের পছন্দমতো বোলিং করার স্বাধীনতা দিয়েছিলেন। যা তাঁকে সাফল্য এনে দিতে সাহায্য করেছিল। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে নীতীশ ম্যাচের শেষে বলেন, ‘আমি নিজের বোলিং নিয়ে সব সময় আত্মবিশ্বাসী ছিলাম। আমি যে উইকেটটা নিয়েছি ওটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি প্যাটকে জানিয়েছিলাম স্লোয়ার বাউন্সার দিতে চাই। প্রথমে ও বলেছিল তার প্রয়োজন নেই। হার্ড লেন্থে হিট করতে পরেছিল। আমি আবার ওকে জানাই যে আমি স্লোয়ার বাউন্ডার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। ও আমাকে জানিয়েছিল যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে। তা হলে যেন আমি সে ভাবেই বল করি। আমাকে প্যাট স্বাধীনতা দিয়েছিল। এবং সেটা কাজে দিয়েছিল।’

শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৭ বলে ৬৪ রানের ইনিংস উপহার দেন নীতীশ কুমার রেড্ডি। আর বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। বছর কুড়ির নীতীশ ঝুলিতে ভরেছেন ম্যাচের সেরার পুরস্কার।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ