AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: যে কোনও টিমকে একাই… রোহিতকে নিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার কী বললেন?

T20 World Cup 2024: ২০০৭ সালের বিশ্বকাপে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোহিত। সেই ভূমিকাতে এ বারও তাঁকে দেখা যাবে। বিশ্বকাপে মোট ৩৯টা ম্যাচ খেলে করেছেন ৯৬৩ রান। গড় ৩৪.৩৯। স্ট্রাই রেট ১২৭.৮৮। করেছেন ৯টা হাফসেঞ্চুরি। এ বার রোহিত কিন্তু চাইছেন নিজের অতীতকেও ছাপিয়ে যেতে।

Rohit Sharma: যে কোনও টিমকে একাই... রোহিতকে নিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার কী বললেন?
Rohit Sharma: যে কোনও টিমকে একাই... রোহিতকে নিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার কী বললেন?Image Credit: X
| Edited By: | Updated on: May 31, 2024 | 2:40 PM
Share

কলকাতা: সেই ২০০৭ সালে শুরু করেছিলেন যাত্রা। ১৭ বছর পার করেও একই রকম প্রাসঙ্গিক থেকে গিয়েছেন টি-টোয়েন্টি দুনিয়ায়। এটাই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। ভারত দীর্ঘদিন আইসিসি টুর্নামেন্টে জেতেনি। সেই আক্ষেপ মেটানোর জায়গায় পৌঁছে গিয়েছিলেন ওয়ান ডে বিশ্বকাপে। কিন্তু আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছিল টিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সেই যন্ত্রণা মেটাতে চান রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের ক্যাপ্টেন হিসেবে সারা বিশ্বে তিনি প্রশংসা পান। তার কারণ তাঁর কাছে আগে গুরুত্ব পায় টিম। তার পর নিজেকে নিয়ে ভাবেন। স্বার্থহীন ক্যাপ্টেন রোহিত এ বারও টিমকে এগিয়ে দিতে চান খেতাবের দিকে। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচ খেলবে ভারত। তার আগে সাকিব আল হাসান কী বললেন তাঁকে নিয়ে?

বাংলাদেশের সাকিবও ২০০৭ সাল থেকে খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। হয়তো তাঁর কাছেও এটা শেষ বিশ্বকাপ। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম একেবারে ভালো নয়। আমেরিকার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ ০-২ হেরে বসেছে। কিন্তু সাকিবের আশা তাঁর টিম ঘুরে দাঁড়াবে বিশ্বকাপে। ভারতের বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচের আগে ভারতের ক্যাপ্টেনের প্রশংসা করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিবের কথায়, ‘গত কয়েক বছর ধরে ক্যাপ্টেন হিসেবে ভারতকে যে ভাবে এগিয়ে নিয়ে গিয়েছে অসাধারণ। অকল্পনীয় রেকর্ড ওর ভারতের ক্যাপ্টেন হিসেবে। যে কারণে টিমের সবাই ওকে সম্মান করে। ও কিন্তু যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে একাই ম্যাচ জিতে নিতে পারে।’

২০০৭ সালের বিশ্বকাপে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোহিত। সেই ভূমিকাতে এ বারও তাঁকে দেখা যাবে। বিশ্বকাপে মোট ৩৯টা ম্যাচ খেলে করেছেন ৯৬৩ রান। গড় ৩৪.৩৯। স্ট্রাই রেট ১২৭.৮৮। করেছেন ৯টা হাফসেঞ্চুরি। এ বার রোহিত কিন্তু চাইছেন নিজের অতীতকেও ছাপিয়ে যেতে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো