AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বিরাটের উপর অনেক চাপ… দাওয়াই দিলেন অজি তারকা

RCB, IPL 2024: শনি-রাতে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য আরসিবির (RCB)। মরসুমের শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছেন বিরাট কোহলিরা। ২০৩ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক আরসিবির সুপারস্টার বিরাট কোহলি।

Virat Kohli: বিরাটের উপর অনেক চাপ... দাওয়াই দিলেন অজি তারকা
Virat Kohli: বিরাটের উপর অনেক চাপ... দাওয়াই দিলেন অজি তারকাImage Credit: PTI
| Updated on: Apr 05, 2024 | 7:00 PM
Share

কলকাতা: সবচেয়ে বেশি রান ঝুলিতে রেখে কী হবে, যদি টিমই না ভালো পারফর্ম করতে পারে? বিরাট কোহলির (Virat Kohli) মনে কি এমনটাই চলছে? কে বলতে পারে। শনি-রাতে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য আরসিবির (RCB)। মরসুমের শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছেন বিরাট কোহলিরা। ২০৩ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক আরসিবির সুপারস্টার বিরাট কোহলি। এ বারের আইপিএলে (IPL) বিরাট কোহলি উপর মারাত্মক চাপে রয়েছে। এমনটা মনে করছেন প্রাক্তন অজি অধিনায়ক।

স্টিভ স্মিথ, প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক বর্তমানে ভারতে রয়েছেন। তিনি আইপিএলে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে স্টিভ স্মিথ জানিয়েছেন, তাঁর মনে হয় এ বারের আইপিএলে বিরাট কোহলির উপর খুব চাপে আছে। স্মিথ মনে করেন, আরসিবির অন্যান্য ক্রিকেটারদের এই সময় বিরাট কোহলির পাশে দাঁড়ানো দরকার।

বিরাট কোহলি চলতি আইপিএলে ধারাবাহিক পারফর্ম করলেও তাঁর আরসিবির সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল, অধিনায়ক ফাফ ডু’প্লেসিরা সেই অর্থে চমক দেখাতে পারছেন না। স্মিথের মতে যা চাপ বাড়াচ্ছে বিরাট কোহলির। স্মিথের কথায়, ‘বিরাটের পাশে আরসিবির অন্য ক্রিকেটারদের দাঁড়ানো উচিত। তাঁরা যদি সেটা করেন, তা হলে এই মরসুমে ওরা হয়তো পরিস্থিতি বদলে দিতে পারে। আমার মনে হয় বিরাট নিজের উপর অতিরিক্ত চাপ নিচ্ছে। তাই টপ অর্ডারের এবং মিডল অর্ডারের ব্যাটারদের বিরাটকে সাহায্য করা প্রয়োজন। টুর্নামেন্টের শুরুটা ভালো করেছে ও। কিন্তু তার মানে এই নয় যে প্রতি ম্যাচে ও ভালো পারফর্ম করবে।’

এ বারের আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইকরেট। যার ফলে এই নিয়ে প্রশ্ন উঠেছে। স্মিথের কথায়, ‘বিরাট অসাধারণ ক্রিকেটার। ও যেমন খেলে এক কথায় অসাধারণ। বিশ্বের অনেক ক্রিকেটারের থেকে ও ভালো খেলে। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী ম্যাচে প্রয়োজন মতো পারফর্ম করে। যদি স্ট্রাইকরেট বাড়ানোর প্রয়োজন হয়, সেটাই করে। যদি পার্টনারশিপ গড়ার প্রয়োজন হয়, ও সেটাই করে। প্রত্যেক মাঠে ১৮০ স্ট্রাইকরেট প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু মাঠে ১৫০-১৬০ স্ট্রাইকরেট ঠিক আছে।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?