AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Facebook: এই শব্দটা ফেসবুকে বলা যাবে না, আলোচনাও নয়, নিষিদ্ধ করা হল

Facebook Latest News: অত্যন্ত স্পর্শকাতর একটা শব্দ নিষিদ্ধ করে দিল ফেসবুক। সেই শব্দটা কী জানেন? আপনি সেই শব্দ বললে বা ফেসবুকে লিখলে কী কোনও সমস্যা হতে পারে? সব তথ্য জেনে নিন।

Facebook: এই শব্দটা ফেসবুকে বলা যাবে না, আলোচনাও নয়, নিষিদ্ধ করা হল
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 22, 2022 | 9:40 AM
Share

Meta যার আগের নাম ছিল Facebook তার কর্মীদের জন্য একটি শব্দ নিষিদ্ধ করল। এবার থেকে Abortion বা গর্ভপাত শব্দটি আর বলতে পারবেন না ফেসবুক কর্মীরা। সংস্থাটির কর্মচারীদের জন্যই রয়েছে বিশ্বব্যাপী একটি মেসেজিং প্ল্যাটফর্ম Workplace। সংস্থাটির তরফে জানানো হয়েছে, ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহার করলে ‘ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে’। পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্টটি আরও জানিয়েছে যে, এই ধরনের শব্দের ব্যবহারে একটা প্ল্যাটফর্মকে ‘প্রতিকূল কাজের পরিবেশ রয়েছে’ বলেও দেখা হতে পারে, যাতে ঝুঁকির পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর একটি রিপোর্টে Meta-র একজন এগজ়িকিউটিভকে উদ্ধৃত করে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার মেটা তার কর্মীদের বলেছে যে ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটির ব্যবহার করা যাবে না। “গর্ভপাত নিয়ে মতামত বা বিতর্ক এসবের কিছুই ওয়ার্কপ্লেসে করতে পারবেন না ফেসবুক কর্মীরা। তা সে ঠিক হোক বা ভুল হোক। অ্যাবরশনের স্বত্ব হোক বা রাজনৈতিক, ধর্মীয় বা মানবিক কোনও দৃষ্টিভঙ্গি – কোনও কিছু নিয়ে ফেসবুকে আলোচনা করতে পারবেন না কর্মীরা।”

এদিকে মেটার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ভায়েস প্রেসিডেন্ট জানেলি গেল একটি মিটিংয়ে ফেসবুক কর্মীদের বলেছেন, “এটি হল সবথেকে বিভাজনকারী টপিক। এই শব্দ নিয়ে কেউ আলোচনা করবেন না।” তবে মেটা বা ফেসবুকের এহেন সিদ্ধান্তে মোটেই খুশি নন সংস্থার কর্মীরা। তাঁদের দাবি, এই নীতি সংস্থার অন্যান্য নীতির সঙ্গে খাপ খাচ্ছে না যেমন ব্ল্যাক লিভস ম্যাটার, ইমিগ্রেশন এবং ট্রান্স রাইটস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা।

এদিকে আবার মেটার সিওও শেরিল স্যান্ডবার্গ বলছেন, গর্ভপাত হল আমাদের অন্যতম মৌলিক অধিকার। সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে শেরিল লিখেছেন, “পৃথিবীর সমস্ত মহিলাদের, তা তাঁরা যেখানেই থাকুন না কেন, কখন মা হবেন, আর কখন হবেন না, সেই বিষয়টা তাঁদের উপরেই ছেড়ে দেওয়া উচিৎ। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলি নারীর স্বাস্থ্য এবং সাম্যের জন্য খুবই জরুরি।”

এদিকে Meta বা Facebook-এর অন্যতম সিনিয়র এগজ়িকিউটিভ নাওমি গ্লেইট একটি ইন্টারনাল পোস্টে লিখছেন, “একাধিক স্পর্শকাতর বিষয় এই টপিকে রয়েছে, যেগুলি কর্মক্ষেত্রে আলোচনা করাটা সত্যিই খুব কঠিন।” তাঁর কথায়, “এখানে কর্মচারীদের শুধু মাত্র গর্ভপাত নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছিল অন্যান্য বিশ্বস্ত কর্মীদের সঙ্গে লাইভ, চ্যাট ইত্যাদি প্রাইভেট সেটিংয়ের মাধ্যমে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়ে সংহতি জানাতেই ভাল মনে 5 জন মানুষদের নিয়ে গ্রুপ তৈরি করে লিসেনিং সেশন করা হয়েছিল।”

তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গর্ভপাত শব্দটি আলোচনা করা নিয়ে মেটা-র কর্মীরা আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছেন। পাশাপাশি এই বিষয়ে বিশ্বে বিভিন্ন প্রান্তে জোরদার বিতর্কও শুরু হয়েছে।

Follow Us