AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Deol, Bollywood Actor: ছবি করার নামে আড়াই কোটি টাকা তুলে এ কী করলেন সানি?

Bollywood: ২০১৬ সালের কথা। সানি দেওল ছবি করার নামে নিয়েছিলেন ১ কোটি টাকা। তারপর আরও এক। কিন্তু ছবির কাজ শুরু হয়নি বলেই দাবি এবার প্রযোজক সৌরভ গুপ্তর। বললেন, পরবর্তীতে ছেলের বিয়ের নাম করে আরও ৫০ লাখ নিয়েছেন। পরে পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে একাধিক শর্ত চাপাচ্ছেন। ছবির কাজ আটকে, তাই ক্ষোভ উগরে দিলেন প্রযোজক।

Sunny Deol, Bollywood Actor: ছবি করার নামে আড়াই কোটি টাকা তুলে এ কী করলেন সানি?
| Edited By: | Updated on: May 31, 2024 | 9:19 PM
Share

রক্তাক্ত রণবীর
রক্তাক্ত রণবীর কাপুরের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। না, কোনও অঘটন ঘটেনি। বরং এটি অ্যানিম্যাল ছবির লুক। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবির শুট চলাকালীন তিনি এই ছবিগুলো তুলেছিলেন। পোস্টে রণবীরের অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হলেন।

সানির প্রতারণা?
২০১৬ সালের কথা। সানি দেওল ছবি করার নামে নিয়েছিলেন ১ কোটি টাকা। তারপর আরও এক। কিন্তু ছবির কাজ শুরু হয়নি বলেই দাবি এবার প্রযোজক সৌরভ গুপ্তর। বললেন, পরবর্তীতে ছেলের বিয়ের নাম করে আরও ৫০ লাখ নিয়েছেন। পরে পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে একাধিক শর্ত চাপাচ্ছেন। ছবির কাজ আটকে, তাই ক্ষোভ উগরে দিলেন প্রযোজক।

মালাইকা-অর্জুনের বিচ্ছেদ
পাঁচ বছরের সম্পর্ক ভাঙল মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের। সূত্র জানাচ্ছে, “ওদের দু’জনের খুব ভাল বন্ধুত্ব আজ আছে। দু’জনেই দু’জনের জন্য বিশেষ অনুভূতি অনুভব করেন। বিচ্ছেদ হলেও এ নিয়ে মুখ খুলবেন না ওঁরা। চুপ থাকাই শ্রেয় বলে মনে করছেন মালিকা ও অর্জুন।”

কী বললেন করিনা?

বাড়ির বউ আলিয়া ভাট কেমন? করিনা কাপুরকে প্রশ্ন করতেই তিনি প্রশংসা করে বললেন, আমি বলতে পারি গোলাপ। কারণ এটা অন্যতম সেরা ফুল। ওকে গোলাপের মতোই লাগে।

ধর্মেন্দ্র সম্পর্কে এ কী উক্তি কন্যার
মেয়ে এশা মুখ খুলেছেন বাবা ধর্মেন্দ্র সম্পর্ক। তুলে ধরেছেন তাঁর রক্ষণশীল মনোভাবকে। মেয়েকে খানিকটা শৃঙ্খলাবদ্ধ করে রাখতে চেয়েছিলেন বলিউড সুপারস্টার। তাঁকে কেরিয়ার তৈরি করতে বাধা দিয়েছিলেন। বলেছেন, “বাবা চাইতেন পরিবারের মেয়েদের প্রাইভেট করে রাখতে। তাঁদের দুনিয়ার সামনে মেলে ধরতে চাইতেন না তিনি। আমি বাবার কথা শুনিনি।”

জাহ্নবীর মনের ভয়
প্রচণ্ড ভয় পেতেন জাহ্নবী কাপুর। তাঁর বারেবারেই মনে হত বাবা-মাকে হারিয়ে ফেলবেন। বাবা-মায়ের মৃত্যু ভয় তাঁকে তাড়া করে বেড়াত ছোটবেলায়। রাতে ঘুমতে পারতেন না অভিনেত্রী। রোজ রাতে ছুট্টে যেতেন বাবা বনি কাপুর এবং মা শ্রীদেবীর বেডরুমে। অভিনেত্রী বলেছেন, “মা-বাবার নাকের কাছে হাত রেখে দেখতাম নিঃশ্বাস নিচ্ছেন কি না।”

ক্রিকেটের ময়দানে অজয়
ফুটবল ছেড়ে এবার ক্রিকেটের ময়দানে পা রাখতে চলেছেন অজয় দেবগণ। কার চরিত্রে অভিনয় করবেন তিনি? জানা যাচ্ছে, ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কর বালুর চরিত্রে অভিনয় করবেন অজয়। ছবিটি পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া। ছবির অন্যতম প্রযোজক প্রীতি সিংহ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রাম গুহের লেখা ‘আ কর্নার অফ আ ফরেন ফিল্ড’ বইটি অবলম্বনে আমরা ছবিটি তৈরি করছি।’’ জানিয়েছেন, ছবিটির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন অজয়।

‘সিনেমা ছাড়ছি না’
পায়েল সরকার নাকি বিয়ে করছেন? দিন কয়েক ধরেই রটেছে এই খবর। এও শোনা যাচ্ছে এ দেশ নয়, বরং বিদেশেই থিতু হওয়ার চেষ্টায় মরিয়া তিনি। টলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে এনআরআই পাত্র ধরে সেখানেই থিতু হতে চাইছেন তিনি। ছাড়তে চাইছেন অভিনয়ও! এ নিয়ে যখন একের পর এক ‘ খবর’ তখন টিভিনাইন বাংলা যোগাযোগ করে পায়েলের সঙ্গে। বিয়ের বিষয় খোলসা না করলেও ছবি নিয়ে তাঁর সাফ বক্তব্য, “অভিনয় ছাড়ছি না।”

সব ভুলেছে ভুতু
‘ভুতু’ সিরিয়ালে অভিনয় করেছিল শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়। মাত্র ৬ বছর বয়সে অভিনয় শুরু করেছিল সে। এখন ক্লাস সিক্সে পড়ে আর্শিয়া। জানিয়েছে, তার কিচ্ছু মনে নেই। সব কথা মায়ের কাছে শোনে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?