AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ে আগুন, বিজেপিকেই কাঠগড়ায় তুলল শাসকদল

Bankura: তৃণমূলের কর্মীদের দাবি, ভিতরে প্রচুর দলীয় পতাকা, ফ্লেক্স-ফেস্টুন ছিল। বিভিন্ন আসবাবও ছিল, যা পুড়ে যায়। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি, লোকসভা নির্বাচনে কিছু বুথে লিড পেয়েছে বিজেপি। সেখানকার বিজেপি কর্মীরাই এই হামলা করেছে বলে অভিযোগ।

TMC: রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ে আগুন, বিজেপিকেই কাঠগড়ায় তুলল শাসকদল
পোড়ানো হয়েছে তৃণমূলের কার্যালয়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 1:06 PM
Share

বাঁকুড়া: শাসকদলের দলীয় কার্যালয় পুড়ে ছাই। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও বিজেপি তা মানতে নারাজ। তারা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে।

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। শুক্রবার রাতে সেখানেই আচমকা আগুন লাগে। পুড়ে যায় বাঁশের কাঠামোর উপর ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি শাসকদলের কার্যালয়টি।

তৃণমূলের কর্মীদের দাবি, ভিতরে প্রচুর দলীয় পতাকা, ফ্লেক্স-ফেস্টুন ছিল। বিভিন্ন আসবাবও ছিল, যা পুড়ে যায়। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি, লোকসভা নির্বাচনে কিছু বুথে লিড পেয়েছে বিজেপি। সেখানকার বিজেপি কর্মীরাই এই হামলা করেছে বলে অভিযোগ।

তৃণমূল নেতা প্রভাস মোহন্তের কথায়, লোকসভা ভোটের সময় থেকে গঙ্গাজলঘাঁটিকে টার্গেট করেছে বিজেপি। এর আগেও দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়েছে। এবারও বিজেপি-সিপিএম এই কাজ করেছে। তিনি বলেন, “আমার কাছে যা রিপোর্ট তাতে চক্রান্ত করে এটা করেছে ওরা। কাপিষ্ঠাকে অশান্ত করতে চাইছে। আসলে আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করি সেটাই ওরা চায় না।”

পাল্টা স্থানীয় বিজেপি নেতা রাজু তিওয়ারি বলেন, “ওরাই তো রাজ্যজুড়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে। এখন বিজেপির ঘাড়ে দোষ ঠেলছে। তদন্ত করুক। বিজেপি দোষী থাকলে ধরুক না।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?