AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: একটা ফ্রিজ! আর তার জন্যই সর্বহারা হলেন ইউসুফ আলি খানের পরিবার

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাড়িতে খাওয়া দাওয়ার পর নিজের নিজের ঘরে ঘুমিয়ে পড়েন ইউসুফ আলি খান ও তাঁর পরিবারের সদস্যরা। আচমকা রাত ২টো নাগাদ শব্দ পেয়ে ঘুম ভাঙে পরিবারের এক মহিলা সদস্যের।

Bankura: একটা ফ্রিজ! আর তার জন্যই সর্বহারা হলেন ইউসুফ আলি খানের পরিবার
ফ্রিজ থেকে বাড়িতে আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 3:19 PM
Share

 বাঁকুড়া: রাতে খাওয়ার পর শুতে চলে গিয়েছিলেন। আচমকাই মাঝরাতে পোড়া গন্ধ নাকে আসে তাঁদের। গন্ধ পেয়ে দেখতে গিয়েই দেখেন, পুড়ে খাক গোটা ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাড়ির বাসিন্দারা। বুধবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার চোরকোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাড়িতে খাওয়া দাওয়ার পর নিজের নিজের ঘরে ঘুমিয়ে পড়েন ইউসুফ আলি খান ও তাঁর পরিবারের সদস্যরা। আচমকা রাত ২টো নাগাদ শব্দ পেয়ে ঘুম ভাঙে পরিবারের এক মহিলা সদস্যের।

রুমের দরজা খুলে তিনি দেখেন দাউ দাউ করে জ্বলছে ওই বাড়িরই একটি রুম। এরপরই ওই সদস্যার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে গিয়ে দেখেন আগুন ভয়াবহ আকার নিয়েছে।  তাঁদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরাও ছুটে আসেন।

গ্রামের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে জল ছিটিয়ে আগুন কোনওক্রমে নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির ওই রুমের যাবতীয় আসবাব। ক্ষতিগ্রস্থ পরিবারের প্রাথমিক অনুমান, রাতে চালু থাকা ফ্রিজের শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ