AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato Price: রাজ্যজুড়ে ‘বনধের’ ডাক! আর পাওয়া যাবে না আলু?

Potato Price: আলোচনার রাস্তা খোলা রেখেই রবিবার থেকে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। আলুর বাজারে জোগানে ঘাটতির আশঙ্কা। জোগানের অভাবে ফের আলুর দাম বৃদ্ধির শঙ্কাও মাথাচাড়া দিতে শুরু করেছে।

Potato Price: রাজ্যজুড়ে ‘বনধের’ ডাক! আর পাওয়া যাবে না আলু?
আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2024 | 10:21 AM
Share

বাঁকুড়া: কিছুতেই বাগে আনা যাচ্ছে না আলুর আগুনে দাম। এরইমধ্যে দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এদিন বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মিবিরতির কথা ঘোষণা করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। রবিবার থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা। কর্মবিরতির জেরে রাজ্যের বাজারে আলুর জোগান কমার আশঙ্কা ইতিমধ্যেই মাথাচাড়া দিতে শুরু করেছে। বাড়ছে উদ্বেগ। 

সম্প্রতি বাজারে আলু, পেঁয়াজ সহ প্রায় সব সবজির দামই উর্ধ্বমুখী। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে আম-আদমির। নড়েচড়ে বসেছে সরকারও। আলু সহ সবজির দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কৃষি বিপণন দফতর, টাস্ক ফোর্স, পুলিশ। রপর থেকেই আলুর দাম কমানোর জন্য ক্রমাগত চাপ তৈরি করা হতে থাকে বলে অভিযোগ ব্যবসায়ীদের। একইসঙ্গে রাজ্যে আলুর দাম কমানোর জন্য ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি। 

এভাবে চলতে থাকলে ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা লোকসানের মুখে পড়বে, আশঙ্কা সমিতির কর্মকর্তাদের। এই আশঙ্কা থেকেই রবিবার থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানাচ্ছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এমতাবস্থায় সরকারের তরফে নতুন কী অবস্থান নেওয়া হয় সেদিকে নজর রয়েছে সব পক্ষেরই। 

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি