AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: রাতে বেরিয়েছিল টোটো নিয়ে, মধ্যরাতে এল ফোনটা, খবর শুনে ঘুম উড়ে গেল মাধবের পরিবারের

Bankura: রাজ্য সড়ক থেকে দগ্ধ অবস্থায় এক টোটো চালকের দেহ উদ্ধার। পরিবারের দাবি খুন করে পুড়িয়ে ফেলা হয়েছে দেহ। কিন্তু কে বা কারা এ কাজ করল তা ভাবাচ্ছে পুলিশকে। দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় উত্তেজনা।

Bankura: রাতে বেরিয়েছিল টোটো নিয়ে, মধ্যরাতে এল ফোনটা, খবর শুনে ঘুম উড়ে গেল মাধবের পরিবারের
মৃত্যু ঘিরে বাড়ছে রহস্যImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2024 | 12:00 PM
Share

বাঁকুড়া: রাজ্য সড়কের উপর থেকে এক টোটো চালকের দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ইন্দাসে। পুলিশ জানিয়েছে শুক্রবার গভীর রাতে ইন্দাস থানার রোল বকুলতলা এলাকা থেকে মাধব দে নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি মাধবকে খুন করে প্রমাণ লোপাটের জন্য কেউ বা কারা দেহটি পুড়িয়ে দিয়েছে। দেহ উদ্ধারের পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দাস থানার রোল বকুলতলা এলাকায় গিয়েছিলেন পেশায় টোটো চালক মাধব দে। রাত আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর বাড়ি ফিরে আসেননি। বাড়িতে চিন্তা বাড়লেও অপেক্ষা চলছিল। এরইমধ্যে রাত ১টা নাগাদ এক প্রতিবেশীর ফোন আসে বাড়িতে। তিনিই মাধবের দগ্ধ দেহ উদ্ধারের খবর দেন। 

শোনা মাত্রই  ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন। খবর চলে গিয়েছিল পুলিশ। পুলিশ ততক্ষণে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে চলে যায়। সেখানেও যায় পরিবারের লোকজন। তাঁরা মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের সকলের একটাই দাবি, মাধবকে প্রথমে খুন করা হয়েছে। তারপর তাঁকে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতীরা। তবে কে বা কারা এবং কেন এ কাজ করল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এলাকায় খোঁজ-খবর শুরু করেছে পুলিশ। খুন করা হলেও তার পিছনে কী কারণ রয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা ভাবাচ্ছে পুলিশকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদেরও। 

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে