AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: ইস্যু এক মিছিল ভিন্ন, এক মিছিলে দেখা গেল না অন্য গোষ্ঠীকে, ওন্দার পর সোনামুখীতেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

Trinamool Congress: ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে সোনামুখী শহরে মিছিল করে তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন সোনামুখীর উপ পুরপ্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। ওই মিছিলে দেখা যায়নি তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি, পুরপ্রধান-সহ অনেক নেতাকেই।

Trinamool Congress: ইস্যু এক মিছিল ভিন্ন, এক মিছিলে দেখা গেল না অন্য গোষ্ঠীকে, ওন্দার পর সোনামুখীতেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’
এলাকার রাজনৈতিক মহলে বাড়ছে চাপানউতোর Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2024 | 10:14 AM
Share

সোনামুখী: ইস্যু এক। জায়গা এক। পতাকাও একই। কিন্তু, ভিন্ন ভিন্ন মিছিল। এক মিছিলে যোগ দিলেন না অপর গোষ্ঠীর লোকজন। ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিকে ঘিরে ওন্দার পর এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রকাশ্যে এল বাঁকুড়ার সোনামুখী ব্লকে। তাতেই অস্বস্তিতে শাসকদল। যদিও ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি কোনও পক্ষই। 

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতিকে ঘিরে বারেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। বেশ কয়েকদিন আগে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ওন্দা বাজারে একই ইস্যুতে পৃথক মিছিল করে তৃণমূলের দুটি পৃথক গোষ্ঠী। পরে এক গোষ্ঠীর লোকজন হামলা চালায় দলেরই ব্লক কার্যালয়ে। যা নিয়ে ব্যাপক তোলপাড়ও চলে জেলার রাজনৈতিক মহলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই ঘটনার সাক্ষী থাকল সোনামুখী। 

২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে সোনামুখী শহরে মিছিল করে তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন সোনামুখীর উপ পুরপ্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। ওই মিছিলে দেখা যায়নি তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি, পুরপ্রধান-সহ অনেক নেতাকেই। সেই মিছিলের ২৪ ঘণ্টা যেতে না যেতেই একই ইস্যুতে শুক্রবার সন্ধ্যায় সোনামুখী শহরে পাল্টা মিছিল করেন তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি বামাচরণ গরাই ও সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়। শুক্রবারের মিছিলে আবার দেখা মেলেনি উপ পুরপ্রধান-সহ তাঁর গোষ্ঠীর নেতাদের। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনামুখীতে একই ইস্যুতে তৃণমূলের পৃথক দুটি মিছিলকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিকে ভাগ বাটোয়ারার জেরে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি। তৃণমূলের কোনও গোষ্ঠীই অবশ্য বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ বলে মানতে নারাজ। অস্বস্তি ঢাকতে জেলা নেতৃত্বও বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি। 

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?