AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: কেষ্টর ডেরায় অভিষেক যা বলার বলে দিয়েছেন, ‘ভাল হলে পুরস্কার, আর তা নাহলে…’

Abhishek Banerjee in Birbhum: তৃণমূলের বীরভূম জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায় এদিনের বৈঠক প্রসঙ্গে বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। সকলকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। সমস্ত ব্লকের খবর তাঁর কাছে আছে। তিনি বলেছেন, নির্বাচনে ভাল ফল করলে ভাল পুরস্কার পাওয়া যাবে। খারাপ ফল হয়ে তিরস্কার হবে।'

Abhishek Banerjee: কেষ্টর ডেরায় অভিষেক যা বলার বলে দিয়েছেন, 'ভাল হলে পুরস্কার, আর তা নাহলে...'
দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 03, 2024 | 8:00 PM
Share

বীরভূম: লোকসভা ভোটে বীরভূমের কোনও পকেটে তৃণমূলের খারাপ ফল হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে দলের তরফে। সূত্রের খবর, বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে এই বার্তাই দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, যে এলাকা থেকে ফল খারাপ হবে, সেখানকার পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। বুধবার বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠকে বসেছিলেন অভিষেক। লোকসভা নির্বাচনের এই কৌশল বৈঠক থেকেই এই বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

পাশাপাশি, কোথাও কোনও কোন্দল যাতে না থাকে, সেই নিয়েও দলের তরফে কড়া অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয়েছে বৈঠকে। এদিনের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দলের অন্দরে কোন্দল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কারও যদি কিছু বলার থাকে, তা শোনা হবে, তবে ভোটের পরে। সেই বার্তাও দেওয়া হয়েছে বলে খবর। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অবশ্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বীরভূম জেলার দুটি লোকসভা আসন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, ‘তৃণমূলের জয়ের ব্যবধান দু’টি আসন থেকেই আগামী দিনে বাড়বে। বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে।’

তৃণমূলের বীরভূম জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায় এদিনের বৈঠক প্রসঙ্গে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। সকলকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। তিনি বলেছেন, সমস্ত ব্লকের খবর তাঁর কাছে আছে। তিনি চাইছেন, যে ব্লকগুলি এখনও পিছিয়ে রয়েছে, তারা যাতে সম্পূর্ণরূপে ঝাপিয়ে পড়ে। তিনি বলেছেন, নির্বাচনে ভাল ফল করলে ভাল পুরস্কার পাওয়া যাবে। খারাপ ফল হয়ে তিরস্কার হবে।’

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা