AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Bloc: ‘খবর তৈরি করতে আসিনি’, কেন ‘বিরক্ত’ অধীর?

Adhir Ranjan Chowdhury: রাহুল আসছেন বাংলায়। এদিকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেভাবে গড়িয়েছে, সেই নিয়ে প্রশ্ন করতে যেতেই বেজায় চটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রশ্ন পুরো শেষ হওয়ার আগেই বেজায় বিরক্ত মুখে বললেন, 'খবর তৈরির জন্য' তিনি আসেননি।

INDIA Bloc: 'খবর তৈরি করতে আসিনি', কেন 'বিরক্ত' অধীর?
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 10:09 PM
Share

বক্সিরহাট: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী। গোটা দেশ ঘুরছেন। অসম হয়ে এবার রাহুলরা ঢুকবেন বাংলায়। তার আগে অসম-বাংলা সীমানায় কংগ্রেসের প্রস্তুতি চলছে জোরকদমে। বুধবার সন্ধেয় কোচবিহারের বক্সিরহাটে সেই প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেভাবে গড়িয়েছে, সেই নিয়ে প্রশ্ন করতে যেতেই বেজায় চটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রশ্ন পুরো শেষ হওয়ার আগেই বেজায় বিরক্ত মুখে বললেন, ‘খবর তৈরির জন্য’ তিনি আসেননি।

রাহুল আসছেন বাংলায়। আর ঠিক সেই সময়েই ইন্ডিয়া জোটের সমীকরণ বাংলায় প্রাদেশিক রাজনীতিতে একেবারে টালমাটাল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলে দিয়েছেন, বাংলায় তাঁরা একাই লড়বেন। আর ঠিক তার পরপরই আবার কংগ্রেসের তরফে জয়রাম রমেশ নেমেছেন ড্যামেজ কন্ট্রোলে। বলেছেন, মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাই করা যায় না। মমতা যে বিজেপিকে হারানোর কথা বলছেন, সেই একই ভাবনা নিয়ে রাহুলদের ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় ঢুকবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আজ সন্ধেয় যখন বক্সিরহাটে তাঁকে প্রশ্ন করার সময় বলা হয়, শাসক দলের তরফে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। সেই প্রশ্ন পুরো শেষ হওয়ার আগেই অধীর বিরক্ত হয়ে বললেন, ‘এখানে নতুন করে খবর তৈরি করতে আসিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আসছে। মানুষের ঢল নামবে।’ এরপর প্রশ্ন করা হয়, আলাদা করে কোনও রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না। তা শুনে আরও বিরক্ত অধীর। বললেন, ‘এখানে আমি খবরের রসদ তৈরি করতে আসিনি।’

প্রসঙ্গত, মমতার আজকের মন্তব্য নিয়ে বিকেলেও প্রশ্ন করা হয়েছিল অধীরকে। তখনও একপ্রস্থ ক্ষোভের কথা শোনা গিয়েছিল অধীরের গলায়। বলেছিলেন, ‘আমি জানি না এসব। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতারা আছেন। তাঁদের জিজ্ঞেস করুন।’ আর তারপর সন্ধেয় আবারও এই ইস্যুতে প্রশ্ন শুনেই বিরক্ত অধীর।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো