AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: ‘কাঞ্চনের সঙ্গে যা হয়েছে, রচনার সঙ্গেও…’, কী উত্তর দিলেন অভিনেত্রী?

Rachna Banerjee: হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, কয়েকদিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল।

Rachna Banerjee: 'কাঞ্চনের সঙ্গে যা হয়েছে, রচনার সঙ্গেও...', কী উত্তর দিলেন অভিনেত্রী?
রচনা বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকImage Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 1:49 PM
Share

হুগলি: গতকাল, বৃহস্পতিবার প্রকাশ্যে বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারে যেন কাঞ্চন না আসেন, সে কথা স্পষ্টভাবে জানিয়েও দেন কল্যাণ। দলেরই বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন বিদায়ী সাংসদ! দিনভর এই নিয়ে চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। তবে এমন ঘটনা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটবে না তো? পোস্টারে এমন বার্তা দেওয়া হল হুগলির তৃণমূল প্রার্থীকে। কাঞ্চন ও রচনা দুজনেই অভিনেতা, একজন বিধায়ক হয়েছেন ২০২১ সালে আর অপরজন এবারই প্রথমবার রাজনীতির ময়দানে।

হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় শুক্রবার সকাল থেকে দেখা গেল সেই পোস্টার। তাতে লেখা, “আজকে কাঞ্চনের সঙ্গে যা হয়েছে, আগামীতে আপনার সঙ্গে তা হতে পারে। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নাই।” নীচে লেখা আছে ‘জয় বাংলা’। কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাঞ্চন আর কল্যাণ দার মধ্যে কী হয়েছে জানি না। তাই এ বিষয়ে বলতে পারব না। তবে সব শিল্পীরই সম্মান পাওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘কাঞ্চন বা কল্যাণদা কাউকেই সমর্থন করছি না।’ আর রচনার সঙ্গে যদি এমনটা হয়, এ কথা শুনে দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা বলেন, ‘এর মধ্যে আবার আমি কী করব, আমার সঙ্গে তো হয়নি!’

হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “কয়েকদিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল। আমরা তো আগেই বলেছি তৃণমূলে শিল্পী সাহিত্যিকদের সম্মান নেই। আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো