AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: ভরা বাজারে সিআইডির টিম, তিনজনকে তুলে নিয়ে গেল থানায়

Dhupguri: শুক্রবার চার সদস্যর সিআইডি টিম ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হয় খট্টিমারি এলাকায়। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়আলতা-২ গ্রামপঞ্চায়েতের খট্টিমারি এলাকায় শুক্রবার সিআইডির একটি দল হাজির হয়। অভিযোগ পেয়েই তারা এদিন খট্টিমারিতে হানা দেয় বলে খবর।

Dhupguri: ভরা বাজারে সিআইডির টিম, তিনজনকে তুলে নিয়ে গেল থানায়
তিনজনকে আটক করেছে পুলিশ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 6:40 PM
Share

ধূপগুড়ি: সিআইডির হানা ধূপগুড়িতে। তিনজনকে আটকও করা হয় বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরজুড়ে। সূত্রের খবর, জাল লটারিকাণ্ডে এদিন হানা দেয় সিআইডি। জাল টিকিট বিক্রির অভিযোগ ধরা হয় তিনজনকে। যদিও আটকদের দাবি, তাদের নিয়ে যাওয়ার কোনও কারণ নেই। লটারিতে পুরস্কার পাচ্ছে না বলে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার চার সদস্যর সিআইডি টিম ধূপগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হয় খট্টিমারি এলাকায়। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়আলতা-২ গ্রামপঞ্চায়েতের খট্টিমারি এলাকায় শুক্রবার সিআইডির একটি দল হাজির হয়। অভিযোগ পেয়েই তারা এদিন খট্টিমারিতে হানা দেয় বলে খবর। এরপরই খট্টিমারি বাজার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। থানার ভিতর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক এক যুবক পরমেশ্বর রায়ের দাদা রামেশ্বর রায় বলেন, “দু’টো গাড়ি এসেছিল। তিনজনকে তুলে নিয়ে গেল। ওরা সকলেই লটারি বিক্রি করে। এর বেশি আমি কিছু জানি না। যদি কিছু হয়েও থাকে হয়ত চক্রান্ত করে ফাঁসিয়েছে।” রামেশ্বর জানান, তিনি আধিকারিকদের জিজ্ঞাসা করেছিলেন কেন নিয়ে যাওয়া হচ্ছে? ওনারা বলেন, জাল বেরিয়েছে লটারি। লটারিতে পুরস্কার দিচ্ছে না, সেই অভিযোগে তুলে নিয়ে গিয়েছে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?