AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না’, ময়নাগুড়ি থেকে বার্তা অভিষেকের

Abhishek Banerjee: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি এবার বিজেপির ভাঁওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোটে দেন। তাহলে গ্যারান্টি মোদীজীর থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সঙ্গে থাকেন, যেখানে যা পরিষেবা লাগবে জল, কল, রাস্তা যা লাগবে আমি নিজে পৌঁছে দেব।"

Abhishek Banerjee: 'বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না', ময়নাগুড়ি থেকে বার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 14, 2024 | 6:26 PM
Share

ময়নাগুড়ি: ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে অভিষেকের বার্তা, ভোট যে কোনও রাজনৈতিক দলকেই দিতে পারেন। তবে সেই ভোট যেন অধিকার বুঝে নেওয়ার ভোট হয়। অভিষেক বলেন, “২০২৪-এ নিজের অধিকার সামনে রেখে ভোট দিন। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, নির্দল যাকে খুশি দিন। নিজের অধিকারটা বুঝে নিতে ভোট দিন।” একইসঙ্গে অভিষেকের বার্তা, যাকে ভোট দেবেন পরিষেবার গ্যারান্টিও তাঁর থেকেই বুঝে নিতে হবে। বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলা যাবে না আবাসের টাকা কোথায়?

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি এবার বিজেপির ভাঁওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোটে দেন। তাহলে গ্যারান্টি মোদীজীর থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সঙ্গে থাকেন, যেখানে যা পরিষেবা লাগবে জল, কল, রাস্তা যা লাগবে আমি নিজে পৌঁছে দেব। আমি দায়িত্ব নিচ্ছি। যেখান থেকে আপনি জিনিস নেবেন, ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না আমার বাড়ির টাকা কই।”

একইসঙ্গে অভিষেকের বার্তা, তিনি এক কথার ছেলে। এই লড়াইয়ে তৃণমূলের পাশে থাকলে, তিনিও তাঁর কথা রাখবেন। এ প্রসঙ্গে ধূপগুড়ি মহকুমার কথা তুলে আনেন তিনি। বলে কথা দিয়েছিলেন, ধূপগুড়ি মহকুমা হবে, করেছেন। ধূপগুড়ির গ্রামীণ হাসপাতাল এবার ১০০ বেডের মহকুমা হাসপাতাল হতে চলেছে।

অভিষেকের কথায়, “আমি এক কথার ছেলে। যেখানে লড়াই করার আমি লড়ব। আমি কথা পাল্টাই না। তৃণমূলকে ভোট দিন আর যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেব।”

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন