AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: সবে বিছানায় উঠে রিমোর্ট হাতে AC চালিয়েছেন, তখনই দেওয়ালের দিকে চোখ যেতেই তড়াক করে উঠলেন সরকারি আধিকারিক, হাড়হিম ঘটনা বাংলোতে

Malda AC: জানা গিয়েছে, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের বাংলোর এসি থেকে বেরিয়েছে একসঙ্গে আটটি সাপ। এরপরই খবর যায় স্নেক ক্যাচার নিতাই হালদারের কাছে।

Malda: সবে বিছানায় উঠে রিমোর্ট হাতে AC চালিয়েছেন, তখনই দেওয়ালের দিকে চোখ যেতেই তড়াক করে উঠলেন সরকারি আধিকারিক, হাড়হিম ঘটনা বাংলোতে
এসি-র ভিতর থেকে কী বেরচ্ছেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 2:00 PM
Share

মালদহ: কাজ শেষ করে সবে নিজের বাংলোতে ঢুকেছেন সরকারি আধিকারিক। রাতে ঘুমোনোর জন্য সবে খাটে উঠেছেন। রিমোর্ট নিয়ে এসি চালিয়েছেন। ব্যস! পিলে চমকে উঠল। একসঙ্গে কিলবিল করে বেরিয়ে এল আটটি সাপ। আতঙ্কে পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকার অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে।

জানা গিয়েছে, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের বাংলোর এসি থেকে বেরিয়েছে একসঙ্গে আটটি সাপ। এরপরই খবর যায় স্নেক ক্যাচার নিতাই হালদারের কাছে। যেমনটি ফোন তেমনি কাজ। পুরাতন মালদা থেকে মোটরবাইক নিয়ে ছুটে যান নিতাই হালদার। ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাইবাবু। যদিও উদ্ধার হওয়া আটটি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিষারদ নিতাই হালদার।

তিনি বলেন, “এগুলি হচ্ছে ঘরোয়া বাতাচিতি। মূলত ঠাণ্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ। শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ।”

গতকাল রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার। তিনি বলেন , “চৈত্রের গরমে এদিন শোবার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম। আর তাতেই ঘটে বিপত্তি । কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কিভাবে এসির মধ্যে কখন ঢুকে পড়ল কিছুই বুঝতে পারছি না। যাই হোক যথা সময়ে বনদফতরের সহযোগিতা নিয়ে একজন সর্প বিষারদ বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। সাপের বিষ আছে কি না জানা নেই। কিন্তু সাপ দেখে পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এরকম ঘটনা যাতে না ঘটে সেই আশা রাখছি।”

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট