AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: ‘সেলিম ভাইকে ভোট দিন…’, নওশাদরা নেই তো কী! এসে গেল অন্য জোট সঙ্গী

CPIM Mohammed Salim: আইএনএল-এর রাজ্য ও সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করলেন মহম্মদ সেলিম। এই ইন্ডিয়ান ন্যাশনাল লিগ হল, কেরলে বাম জোট এলডিএফ-এর অন্যতম শরিক দল। এবার সেই আইএনএল-এর বঙ্গ-ইউনিট সমর্থন দিল মহম্মদ সেলিমকে।

CPIM: 'সেলিম ভাইকে ভোট দিন...', নওশাদরা নেই তো কী! এসে গেল অন্য জোট সঙ্গী
মহম্মদ সেলিমকে পাশে আইএনএলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 27, 2024 | 5:16 PM
Share

মুর্শিদাবাদ: নওশাদদের সঙ্গে সমঝোতা হয়নি। তাতে কী! লোকসভা ভোটে এবার অন্য একটি সংগঠনকে পাশে পেয়ে গেলেন মুর্শিদাবাদের বাম প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মূলত সংখ্যালঘুদের নিয়ে তৈরি সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল লিগ। আইএনএল-এর রাজ্য ও সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করলেন মহম্মদ সেলিম। এই ইন্ডিয়ান ন্যাশনাল লিগ হল, কেরলে বাম জোট এলডিএফ-এর অন্যতম শরিক দল। এবার সেই আইএনএল-এর বঙ্গ-ইউনিট সমর্থন দিল মহম্মদ সেলিমকে।

ইন্ডিয়ান ন্যাশনাল লিগের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়, “আমরা আগেই আবেদন করেছিলাম তৃণমূল-বিজেপির বিরুদ্ধে আপনারা সেলিমভাইকে ও অধীর চৌধুরীকে সমর্থন করুন। আমরা কেরলে যখন থেকে এলডিএফ-এর সঙ্গে এসেছি… পর পর দু’বার এলডিএফ জিতেছে। এটা মুসলিম ও বাম মনস্ক কম্বিনেশন। মুর্শিদাবাদে আইএনএল-এর যাঁরা আছেন, সবাই সেলিমভাইয়ের জন্য কাজ করুন।”

আইএনএল-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর কথায়, “দেশে দুই দফায় ভোটের পর লড়াই স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। ২৫ হাজার চাকরি যাওয়ার পর তৃণমূলও ঘরে ঢুকে গিয়েছে। বাম-কংগ্রেস জোট কোথাও তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, কোথাও বিজেপির বিরুদ্ধে লড়ছে। তাই বিজেপি-তৃণমূল বিরোধী শক্তিগুলি কাছাকাছি আসছে।”

এদিকে মহম্মদ সেলিমকে আইএনএল-এর বন্ধুত্ব প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “রাজ্য কংগ্রেস, সিপিএম ও আইএসএফ – এদের প্রত্যেকের কাজ বিজেপিকে শক্তিশালী করা। আজ তার সঙ্গে আইএনএল যুক্ত হয়েছে। এদের প্রত্যেকের কাজ তৃণমূলকে দুর্বল করে বিজেপির হাত মজবুত করা। কিন্তু বাংলার মানুষ এটা বোঝেন।”

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…