AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: হাইওয়ের ধার থেকে রেস্টুরেন্ট মালিকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ

Murshidabad: শুক্রবার রাতে পরিবারের সঙ্গে শেষবার যখন তাঁর কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন, দোকান বন্ধ করে বাড়ি ফিরছেন। তারপরই বাড়িতে ফোন আসে, হাইওয়ের ধার থেকে একটি দেহ উদ্ধার হয়েছে।

Murshidabad: হাইওয়ের ধার থেকে রেস্টুরেন্ট মালিকের দেহ উদ্ধার, খুনের অভিযোগ
নিহতের পরিবারের সদস্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 1:20 PM
Share

মুর্শিদাবাদ: হাইওয়ের পাশ থেকে রেস্টুরেন্ট মালিকের দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বহরমপুর বাইপাস এলাকায়। মৃতের নাম দিলওয়ার হোসেন। বাড়ি বেলডাঙা থানার ঝুনকা এলাকায়। জানা গিয়েছে, দিলওয়ারের বলরামপুর এলাকায় একটি রেস্টুরেন্ট রয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে শেষবার যখন তাঁর কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন, দোকান বন্ধ করে বাড়ি ফিরছেন। তারপরই বাড়িতে ফোন আসে, হাইওয়ের ধার থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি শনাক্তকরণের জন্য ডাকা হয়। পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করেন।

পরিবারের সদস্যের বক্তব্য, রাতে দিলওয়ারেরই ফোন থেকে অন্য কেউ ফোন করে জানান, তাঁদের ছেলে বেঁচে নেই। পরিবারের অভিযোগ, এটা দুর্ঘটনা নয়। খুন করা হয়েছে দিলওয়ারকে। বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। তদন্তকারীরা জানতে চাইছেন, দিলওয়ারের সঙ্গে কারোর কোনও শত্রুতা রয়েছে কিনা। কারোর কাছ থেকে তিনি কোনও টাকা ধার নিয়েছিলেন কিনা, নাকি কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেটা জানতে চাইছে পুলিশ। দিলওয়ার কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, সেটাও দেখা হচ্ছে। পরিবারের এক সদস্য বলেন, “আমরা বুঝতে পারছি এ মৃত্যু স্বাভাবিক নয়। কিছুক্ষণ আগেও ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। তখন অবশ্য কোনও অস্বাভাবিকত্ব বুঝতে পারিনি। বাড়ি ফিরছি বলেই জানিয়েছিল।”

Follow Us
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার