AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raninagar Bomb Recover: গণনার আগের দিনও বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ থেকে

Murshidabad: জানা গিয়েছে, রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

Raninagar Bomb Recover: গণনার আগের দিনও বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ থেকে
বোমা উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 12:48 PM
Share

রানিনগর: মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে ভোটের আগে হোক বা পরে বরাবরই বোমা উদ্ধারের ঘটনা ঘটে। শুধু উদ্ধার নয়, বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এবার নির্বাচনের গণনার ঠিক আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল সেখান থেকে। ঘটনাস্থল মুর্শিদাবাদের রানিনগর থানার মালিবাড়ি ১ নম্বর অঞ্চলের চুয়াপাড়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে, রাস্তার পাশের একটি পাটের জমিতে প্লাস্টিকের জার রাখা ছিল। একই সঙ্গে পাশে রাখা ছিল একটি বস্তাও। সেই বস্তার ভিতরে প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা এসে বোমার জায়গাটি ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়্যাডকে।

এ দিকে, আগামিকাল ভোটের গণনা। তার আগে এহেন তাজা বোমা উদ্ধার নিতান্তই চিন্তা বাড়িয়ে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশের। স্থানীয় এক বাসিন্দা বলেন, “জঙ্গলের মধ্যে পড়ে ছিল অনেক-অনেক বোমা। আমরা ওই রাস্তা দিয়েই যাতায়াত করি। সেই সময়ই দেখতে পাই। যদি ফেটে যেত তাহলে অনেক কিছু হয়ে যেতে পারত। আতঙ্কে তো রয়েছি।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত