AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, তিন বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল

BJP: তাঁদের পোস্ট নিয়ে পদ্ম শিবিরের অন্দরে বিস্তর চাপানউতোরও হয়। উঠে আসে নানা মতামত। বাড়তে থাকে বিতর্ক। শেষ পর্যন্ত তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত দলের। শাখারব সরকার বলেন, “রাজ্য নেতৃত্ব দেখেছেন আমার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তাই তাঁরা ওদের বরখাস্ত করেছে।”

BJP: সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, তিন বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল
চলছে সাংবাদিক বৈঠক Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2024 | 2:40 PM
Share

বহরমপুর: সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ। তিন বিজেপি নেতার বিরুদ্ধে খড়গহস্ত দল। তিনজনকেই করা হল সাসপেন্ড। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার। তাঁকে নিয়েই আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে জেলার মহিলা মোর্চার সভাপতি সুস্মিতা চৌধুরী, যুব মোর্চার সম্পাদক সুজয় রায় ও বিজেপি নেতা সূর্যদেব দাসের বিরুদ্ধে। 

তাঁদের পোস্ট নিয়ে পদ্ম শিবিরের অন্দরে বিস্তর চাপানউতোরও হয়। উঠে আসে নানা মতামত। বাড়তে থাকে বিতর্ক। শেষ পর্যন্ত তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত দলের। শাখারব সরকার বলেন, “রাজ্য নেতৃত্ব দেখেছেন আমার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তাই তাঁরা ওদের বরখাস্ত করেছে। আগামী সাত দিনের মধ্যে তাঁদের কাছ থেকে এ বিষয়ে জবাবদিহি চেয়েছেন রাজ্যের নেতারা।”

প্রসঙ্গত, লোকসভা ভোট মেটার পর থেকে বহরমুুরে বিজেপি নেতাদের একাংশের মধ্যে কোন্দলের ছবি প্রায়শই প্রাকশ্য়ে আসতে থেকে। প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে তোপও দাগতে থাকেন। লাগাতার ব্যক্তিগত আক্রমণও করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, একই ছবি দেখা গিয়েছে শাখারব সরকারের ক্ষেত্রে। অভিযোগ, দলের নেতাদের একাংশই তাঁর বিরুদ্ধে ব্য়ক্তিগত আক্রমণ করছেন। সোশ্য়াল মিডিয়ায় করছেন করুচিকর পোস্ট। 

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?