AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ariadaha Case: আড়িয়াদহকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দিয়ে বিয়েও করেন, অবশেষে গ্রেফতার জয়ন্ত সিংয়ের শাকরেদ রাহুল গুপ্তা

Ariadaha Case:

Ariadaha Case: আড়িয়াদহকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দিয়ে বিয়েও করেন, অবশেষে গ্রেফতার জয়ন্ত সিংয়ের শাকরেদ রাহুল গুপ্তা
জয়ন্ত সিংয়ের গ্যাঙের বর্বরতার ছবি (হাতে হকিস্টিক নিয়ে রাহুল গুপ্তা)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2024 | 11:15 PM
Share

উত্তর ২৪ পরগনা:  অবশেষে গ্রেফতার আড়িয়াদহকাণ্ডে জয়ন্ত সিংয়ের শাকরেদ রাহুল গুপ্তা। শুক্রবার রাতে আলামবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। আড়িয়াদহে মা ও ছেলে পেটানোয় অভিযুক্ত রাহুল গুপ্তা। শুধু মা ও ছেলেকে ‘মারধর’ই নয়, আড়িয়াদহ ক্লাবে এক কিশোরকে হকিস্টিক দিয়ে পেটানোরও অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে।

প্রসঙ্গত, আড়িয়াদহে  বাড়ির সামনেই এক কলেজ ছাত্রকে পেটানোর অভিযোগ ওঠে পাড়ার ‘দাদাদের’ বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা। মেয়ে প্রৌঢ়ার দাঁত ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। এই ঘটনার তদন্তে নেমেই পুলিশের হাতে উঠে আসে আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিংয়ের নাম। উঠে আসে তাঁর শাকরেদদের নামও। তাঁদেরও মধ্যে এক জন রাহুল গুপ্তা। পুলিশি তদন্তের মাঝেই  প্রকাশ্যে আসতে থাকে একের পর এক ভিডিয়ো। যা নিয়ে শোরগোল পড়ে যায়।  (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা)। তার মধ্যে একটি ভিডিয়োতে দেখা যায়, আড়িয়াদহে তালতলা স্পোর্টিং ক্লাবের মধ্যেই এক কিশোরকে মাটিতে ফেলে জয়ন্তর শাকরেদরা হকিস্টিক দিয়ে মারধর করছেন।

সেই ঘটনায় যুক্ত ছিলেন রাহুল গুপ্তা। পুলিশের চোখে তিনি ফেরার ছিলেন। কিন্তু তার মধ্যেই গত শুক্রবার সকালে লুকিয়ে বিয়ে সারেন রাহুল গুপ্তা। সন্ধ্যায় আড়িয়াদহে হয় রিসেপশনও। তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিয়ের এক সপ্তাহের মধ্যেই রাহুল গ্রেফতার। উল্লেখ্য,  ঘটনার পর দীর্ঘদিন ‘ফেরার’ ছিলেন মূল অভিযুক্ত জয়ন্ত। পরে বেলঘরিয়া থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। জয়ন্ত-র বাকি ৭ শাকরেদকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। রাহুলের গ্রেফতারির পর আড়িয়াদহকাণ্ডে ধৃতের সংখ্যা মোট ৮।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো