AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Certificate: এবার ভুয়ো বার্থ সার্টিফিকেট! আর তার আঁতুড়ঘর কদম্বগাছি, রিপোর্ট চাইল গোয়েন্দা বিভাগ

Fake Certificate: বাংলাদেশিদের ভারতের অনুপ্রবেশ। তারপর জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করা নিয়ে ইতিমধ্যে গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। বারাসত থেকে মূল চক্রী সমরেশ ও তাঁর সহযোগী মোক্তার আলমকে ছোট জাগুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

Fake Certificate: এবার ভুয়ো বার্থ সার্টিফিকেট! আর তার আঁতুড়ঘর কদম্বগাছি, রিপোর্ট চাইল গোয়েন্দা বিভাগ
কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 9:56 PM
Share

উত্তর ২৪ পরগনা: জাল জন্ম সার্টিফিকেট বার করার ক্ষেত্রে কদম্বগাছি সব থেকে শীর্ষে। রিপোর্ট চাইলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের রিপোর্টে কদম্বগাছি পঞ্চায়েত জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানেন না। গোয়েন্দাদের অনুমান, এ বিষয়ে প্রশাসন, সরকারি দফতরের নীচু তলার কর্মীরা জড়িত রয়েছেন। পঞ্চায়েতের কেউ জড়িত রয়েছেন, কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে, যদি কেউ অভিযুক্ত থাকেন, তাহলে তাঁদের শাস্তির ব্যবস্থা করবেন পঞ্চায়েত।

বাংলাদেশিদের ভারতের অনুপ্রবেশ। তারপর জাল নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করা নিয়ে ইতিমধ্যে গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। বারাসত থেকে মূল চক্রী সমরেশ ও তাঁর সহযোগী মোক্তার আলমকে ছোট জাগুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, কদম্বগাছি পঞ্চায়েত থেকে নকল জন্ম সার্টিফিকেট বার করে বাংলাদেশি নাগরিকদের নামে পাসপোর্ট তৈরি করতেন তাঁরা।

কীভাবে কদম্বগাছি পঞ্চায়েত থেকে এত জাল জন্ম সার্টিফিকেট বেরলে, তা জানতে চেয়েছেন গোয়েন্দারা। যদিও  কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডলের বক্তব্য এই পঞ্চায়েতের নাম ব্যবহার করে সার্টিফিকেট অন্য় জায়গা থেকে বার করা হচ্ছে। তিনি বলেন, “৯টা মতো নাম এসেছিল আমাদের অফিসে, আমরা খতিয়ে দেখেছি, সেগুলো সঠিক ছিল না, ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের পঞ্চায়েত অফিস থেকে এরকম কোনও নামের বার্থ সার্টিফিকেট ইস্যুই হয়নি। যারা করছে, অন্যায় করছে। পঞ্চায়েতের নাম ব্যবহার করে ইস্যু করাচ্ছে। এটা সম্পূর্ণই নয়। এটা আসলে পঞ্চায়েতের নয়। এটা বাইরে থেকে করা হচ্ছে।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত