AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahjahan Sheikh: শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল, মানলেন এই তৃণমূল নেত্রী

Shahjahan Sheikh: ইডির লিস্টে সন্দেশখালি তৃণমূল নেত্রী সাবিত্রী রায়ের নাম ছিল। তিনি টিভি ৯ বাংলাকে জানান, "আমি শুনেছি আমার নির্বাচনের সার্টিফিকেট ওনার বাড়ি থেকে মিলেছে। যেহেতু উনি আমাদের দলের নেতা। সেই কারণে হয়ত কখনও প্রয়োজন হয়। উনি হয়ত কখনও চেয়েছিলেন।"

Shahjahan Sheikh: শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল, মানলেন এই তৃণমূল নেত্রী
শেখ শাহজাহানImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 11:21 AM
Share

সন্দেশখালি: বুধবার রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে চারজনের নাম সামনে আনে ইডি। তাঁরা হলেন শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল ,প্রতিমা সর্দার ও সবিতা রায়। বিরোধীদের বক্তব্য, শাহজাহানের দুর্নীতির যে সমান ভাগীদার এই সকল নেতা, তার‌ই প্রমাণ এই বাজেয়াপ্ত নথি। আগামী দিনে এই নথির হাত ধরে শিবু‌‌ হাজরাদের তলব করার অস্ত্র‌ও ইডি পেয়ে গেল বলে মত বিরোধীদের। বিশেষত শিবু হাজরার নামে উল্লেসিত বিরোধীরা। তাঁদের দাবি, শাহজাহানের সাম্রাজ্য বিস্তারে শিবুর ভূমিকা গুরুত্বপূর্ণ।

ইডির লিস্টে সন্দেশখালি তৃণমূল নেত্রী সবিতা রায়ের নাম ছিল। তিনি টিভি ৯ বাংলাকে জানান, “আমি শুনেছি আমার নির্বাচনের সার্টিফিকেট ওনার বাড়ি থেকে মিলেছে। যেহেতু উনি আমাদের দলের নেতা। সেই কারণে হয়ত কখনও প্রয়োজন হয়। উনি হয়ত কখনও চেয়েছিলেন।” একই সঙ্গে সাবিত্রী জানান, “এই ১৯ দিনে আমার সঙ্গে কোনও যোগাযোগ হয়নি।” যদিও সবিতা রায় সংবাদ মাধ্যমের সামনে এর থেকে বেশি কিছু বলতে চাননি। তবে দলের নেতা হওয়া দরুণ তাঁর সঙ্গে যে শাহজাহানের যোগাযোগ ছিল সে কথা স্বীকার করলেন এই তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, বুধবার সাত ঘণ্টার তল্লাশি অভিযান শেষে শাহজাহানের বাড়ি থেকে কী কী নথি বাজেয়াপ্ত হয়েছে তার একটি তালিকা শাহজাহানের বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়েছেন ইডি আধিকারিকেরা। সেই তালিকায় উনিশটি ডিড, এল‌আইসি সার্টিফিকেটের যেমন উল্লেখ রয়েছে তেমন‌ই নির্বাচনে জয়ী প্রার্থী হিসাবে সন্দেশখালি অঞ্চলের জেলা পরিষদ,পঞ্চায়েত নেতা,নেত্রীর শংসাপত্র‌ও রয়েছে। তালিকায় ইডি’র সিজার লিস্টে প্রথমেই নাম রয়েছে সন্দেশখালি দু’নম্বর ব্লকের সভাপতি শিবু‌ হাজরার নাম। এছাড়াও তালিকায় নাম রয়েছে জেলা পরিষদ সদস্য বিকাশ মণ্ডল, প্রতিমা সর্দার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়ের নামও।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য