AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sahajahan Sheikh: শাহজাহান এখনও বেপাত্তা, তবে এবার আশাবাদী সন্দেশখালির তৃণমূল বিধায়ক

Sandeshkhali: সন্দেশখালির বিধায়কের দাবি, 'যেহেতু কোনও তথ্য-প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবেন।' ১৯ দিন আগে যেদিন ইডির টিমের উপর হামলা হয়েছিল, যদি সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাত, সেদিনও এর থেকে বেশি কিছু পেত না। সেকথাও দাবি করছেন সুকুমার মাহাতো।

Sahajahan Sheikh: শাহজাহান এখনও বেপাত্তা, তবে এবার আশাবাদী সন্দেশখালির তৃণমূল বিধায়ক
কী বললেন সন্দেশখালির বিধায়কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 8:07 PM
Share

সন্দেশখালি: অবশেষে শেখ শাহজাহানের ডেরায় আজ ঢুকতে পারল ইডির টিম। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার ১৯ দিন পর আজ তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডির অফিসাররা। বাড়ির ভিতর দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। যদিও, শেখ শাহজাহান এখনও বেপাত্তা। বাড়ির দরজায় সাঁটানো হয় হাজিরার নোটিস। আজ ইডির তল্লাশি অভিযানের পর অবশ্য সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো আশাবাদী, শেখ শাহজাহান ইডির সঙ্গে সহযোগিতা করবেন। তবে প্রথম দিন ইডির টিম এসে যে হামলার মুখে পড়েছিল, তাতে কারও না কারও প্ররোচনা ছিল, সেকথা মানছেন বিধায়কও।

সন্দেশখালির বিধায়কের দাবি, ‘যেহেতু কোনও তথ্য-প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে। ফলে আগামী দিনে নিশ্চয়ই ইডির সঙ্গে সহযোগিতা করবেন।’ ১৯ দিন আগে যেদিন ইডির টিমের উপর হামলা হয়েছিল, যদি সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাত, সেদিনও এর থেকে বেশি কিছু পেত না। সেকথাও দাবি করছেন সুকুমার মাহাতো। টিভি নাইন বাংলাকে বিধায়ক বললেন, ‘আজ ইডি তল্লাশি করল। কিছুই পাওয়া যায়নি। যদি আগের দিনও তল্লাশি করত। কিছুই পাওয়া যেত না।’

তবে আগের দিনে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, সেখানে যে কারও প্ররোচনা ছিল, সেকথাও অস্বীকার করলেন না বিধায়ক। সুকুমার মাহাতোর কথায়, ‘এর আগের যে ঘটনা ঘটেছিল, তাতে নিশ্চয়ই কোনও প্ররোচনা হয়েছিল। মানুষ প্ররোচিত হয়েছিল বলেই হয়ত ইডির সঙ্গে মারপিট হল। যদি ইডি তল্লাশি করত, আগের দিনও হয়ত একই রেজাল্ট হত।’ তিনি মনে করছেন, যেহেতু শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও ‘তথ্য-প্রমাণ নেই’, তাই আগামী দিনে শেখ শাহজাহান নিশ্চয়ই ইডির সঙ্গে তদন্তে সহযোগিতা করবেন। বললেন, ‘আমরা হাইকোর্টকে সম্মান করি। হাইকোর্টের নির্দেশে নিশ্চয়ই তিনি ইডির ডাকে সাড়া দেবেন।’

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা