AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্যমৃত্যু

ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল রবিবার সন্ধ্যায়। প্রথম বর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। নাম রাজদীপ সরকার। বাড়ি পূর্ব বর্ধমানের গুসকরা এলাকায়। মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার।

দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্যমৃত্যু
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 11:03 AM
Share

দুর্গাপুর: দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু। দুর্গাপুরের ফুলঝোড় মোড় সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল রবিবার সন্ধ্যায়। প্রথম বর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। নাম রাজদীপ সরকার। বাড়ি পূর্ব বর্ধমানের গুসকরা এলাকায়। মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার।

মৃত ছাত্রের জেঠু চঞ্চল সরকার জানান রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজদীপ তাঁর মায়ের সাথে ফোনে কথাও বলেছিল। তখন সে সুস্থই ছিল। হঠাৎ করে তার ঘন্টা তিনেক পর দুপুরে কলেজে থেকে ফোনে জানানো হয় রাজদীপ অসুস্থ, বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি দূর্গাপুরের বিধাননগরের হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। এসে জানতে পারে রাজদীপের মৃত্যু হয়েছে।

এরপরেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সত্য গোপন করার অভিযোগ করে পরিবার। তাদের অভিযোগ মৃতদেহে ক্ষত চিহ্ন রয়েছে। তাই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে রাজদীপের তিন রুমমেট ও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্গাপুরের নিউটাউনসিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!