AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: পুরদস্তর ছক কষে অপহরণ, তামাক পাতার ব্যবসায়ীকে গাড়িতে তুলেও ফ্যাসাদে পড়ল অপহরণকারীরা

Burdwan: রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ চন্দন বাইক নিয়ে ব্যবসার টাকা তাগাদার  জন্য মেমারি থেকে ছিনুইয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি সাদা রঙের স্করপিও তাঁর পথ আটকায়। 

Burdwan: পুরদস্তর ছক কষে অপহরণ, তামাক পাতার ব্যবসায়ীকে গাড়িতে তুলেও ফ্যাসাদে পড়ল অপহরণকারীরা
বর্ধমানে অপহৃত ব্যবসায়ীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 2:19 PM
Share

বর্ধমান: তামাক পাতার ব্যবসায়ী অপহৃত হয়েছিলেন। পরিবারকে ফোন করে চাওয়া হয়েছিল ৬০ লক্ষ টাকা মুক্তিপণ। কিন্তু কাজে দিল না অপহরণকারীদের ছক। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ড থেকে উদ্ধার অপহৃত ব্যবসায়ী। অপহৃত ব্যবসায়ীর নাম বেণীমাধব ওরফে চন্দন চট্টোপাধ্যায়। তিনি মেমারি শহরের পুরোনো পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। পেশায় তামাক পাতার ব্যবসায়ী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ চন্দন বাইক নিয়ে ব্যবসার টাকা তাগাদার  জন্য মেমারি থেকে ছিনুইয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি সাদা রঙের স্করপিও তাঁর পথ আটকায়।   তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ ব্যবসায়ীর। সেই ঘটনার সাক্ষী ছিলেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেন পরিবারকে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় মেমারি থানায়।

এরপর রাতে পরিবারের কাছে ষাট লক্ষ টাকা মুক্তিপণে দাবি করে ফোন আসে। ব্যবসায়ীকে ঝাড়খণ্ডে পাকুড়ের কাছে আটকে রাখা হয়েছে এবং মুক্তিপণ না পেলে ব্যবসায়ীকে গুলি করে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় পরিবারকে। ফোনের লোকেশন ট্র্যাক করে তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ। সুতি চেকপোষ্টের কাছে গাড়িটির ছবি দেখা যায়। এরপরে মেমারি থানা পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের মালপাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। তিন জনকে  এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত কিনা, নাকি এই ঘটনার সঙ্গে বড় কোনও চক্র জড়িত, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...