AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gurap Road Accident: টোটোয় করে যাওয়ার পথে শেষ স্বামী-স্ত্রী ও ২ বছরের সন্তান, মৃত্যু আরও ৪ জনের

Accident: পুলিশ সূত্রে খবর, গুড়াপের কংসারিপুর মোড়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে বর্ধমানমুখী একটি ডাম্পার। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। দ্রুত সেখানে পৌঁছন মানুষজন ও পুলিশ। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।

Gurap Road Accident: টোটোয় করে যাওয়ার পথে শেষ স্বামী-স্ত্রী ও ২ বছরের সন্তান, মৃত্যু আরও ৪ জনের
পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 8:23 AM
Share

গুড়াপ: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। টোটোয় করে যাওয়ার পথে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। এছাড়াও মৃত্যু হয়েছে আরও চারজনের। জানা গিয়েছে, ডাম্পারের সঙ্গে টোটোর ধাক্কার জেরে মৃত্যু হয়েছে ওই সাতজনের। ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কংসারিপুর মোড়ে চুঁচুড়া তারকেশ্বর ২৩ নম্বর রোডের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, মৃতরা হলেন বিদ্যুৎ বেরা (২৯),তাঁর স্ত্রী প্রীতি বেরা (২২) এবং তাঁদের পুত্র বিহান বেরা (২)। তাঁদের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। মৃত্যু হয়েছে আরও এক টোটো যাত্রী সৃজা ভট্টাচার্য(২০)। তাঁর বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। হুগলির পাণ্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস(৬৩) এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বলেছেন বলে খবর। নুপুর এবং রামপ্রসাদবাবু সম্পর্কে স্বামী স্ত্রী। পরে হাসপাতালে মৃত্যু হয় টোটোচালক সৌমেন ঘোষের।

পুলিশ সূত্রে খবর, গুড়াপের কংসারিপুর মোড়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে বর্ধমানমুখী একটি ডাম্পার। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। দ্রুত সেখানে পৌঁছন মানুষজন ও পুলিশ। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে সকলকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপরই হাসপাতালের চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই দেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান হাসপাতালে যান বর্ধমান থানার আই সি দীবেন্দু দাস। ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন টোটোচালক সৌমেন ঘোষ। তাঁর মাথায় ও হাতে চোট লেগেছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা