AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Old Pension Scheme: এক গ্রামে দুই ভিন্ন ছবি, একজন পাচ্ছেন না বার্ধক্য ভাতা, অপরজন বিধবা ভাতা

Kalna: এই এলাকাতেই রয়েছে আরও এক অসহায় অভাবী বিধবা বৃদ্ধা। বছর ৭৪ তারা দাস। বয়সের ভারে হাঁটা চলা করতে পারেন না ঠিকমতো। দুই ছেলে থাকলেও,তাদের আলাদা সংসার। স্বামী হারা বিধবা ও বৃদ্ধার বহু আবেদনের পরেও জোটেনি বিধবা কিংবা বার্ধক্য ভাতা।

Old Pension Scheme: এক গ্রামে দুই ভিন্ন ছবি, একজন পাচ্ছেন না বার্ধক্য ভাতা, অপরজন বিধবা ভাতা
বিশ্বজিৎ সাহা ও তারা দাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 2:19 PM
Share

কালনা: মিলছে না বার্ধক্য ও বিধবা ভাতা। হন্যে হয়ে ঘুরেও মেলেনি। ফলে সামান্য আয়ের উপরেই ভর করে অতি কষ্টি বেঁচে রয়েছে দুটি পরিবার। প্রশাসনের দরবারে হন্যে ঘুরেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি।

কালনার শ্বাসপুর এলাকায় বাস করেন বিশ্বজিৎ সাহা(৬৪) ও তাঁর পরিবার। বিড়ি বেঁধে দিন গুজরান করেন বৃদ্ধ। গত কয়েক বছর ধরে তিনি অসুস্থ। স্বামীকে কাজে সাহায্য করেন স্ত্রী। ছেলে বেকার। বৃদ্ধ বিশ্বজিৎ বয়স জনিত কারণে ভারী কাজ করতে পারেন না। তাই বিড়ি বাঁধার কাজ বেছে নিয়েছেন তিনি। অভাবী পরিবারে বাড়তি আয়ের জন্য গত ৩ বছর ধরে বার্ধক্য ভাতার আবেদন করেছিলেন। তবে ভাতা মেলেনি বলে অভিযোগ। বিভিন্ন প্রশাসনিক মহলে আবেদন করে মিলেছে প্রতিশ্রুতি বলে দাবি ওই পরিবারের।

এই এলাকাতেই রয়েছে আরও এক অসহায় অভাবী বিধবা বৃদ্ধা। বছর ৭৪ তারা দাস। বয়সের ভারে হাঁটা চলা করতে পারেন না ঠিকমতো। দুই ছেলে থাকলেও,তাদের আলাদা সংসার। স্বামী হারা বিধবা ও বৃদ্ধার বহু আবেদনের পরেও জোটেনি বিধবা কিংবা বার্ধক্য ভাতা। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত ও দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পরও মেলেনি সরকারি অনুদান।

বিষয়টি জানার পর কালনা পৌরসভার পৌর প্রধান তপন পোরেল জানিয়েছেন তিনি খোঁজ নেবেন। কেন ভাতা পাচ্ছেন না তাও খতিয়ে দেখা হবে। তপনবাবু বলেছেন, “বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পান না এই ঘটনা বিরল। অনেক সময় আটকে যাওয়ার ঘটনা ঘটে। তবে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখলাম।”

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর