AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: তৃণমূল কর্মীকে ‘মারধরে’ নন্দীগ্রামের ২ বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল

Purbo Medinipur: পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে, অভিযুক্তরা রক্তাক্ত অবস্থাতেই দুজনকে ফেলে রেখে পালিয়ে যায়।  রক্তাক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে  নন্দীগ্রামের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান।

Purbo Medinipur: তৃণমূল কর্মীকে 'মারধরে' নন্দীগ্রামের ২ বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল
বিজেপি-র সাসপেন্ডেড কর্মীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 9:48 AM
Share

 পূর্ব মেদিনীপুর: তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় নন্দীগ্রামের দুই বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল। সাসপেন্ড করা হল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মণ্ডল ও গোপাল প্রধানকে। গত ৬ মার্চ, তৃণমূলের কলকাতা বিগ্রেডে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল নন্দীগ্রামে। সভা শেষ করে যখন মহেশপুর থেকে তৃণমূল নেতারা যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের অশোক দাস ও ভরত দাস মাঝরাস্তায় আক্রান্ত হন। রাস্তায় ফেলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে, অভিযুক্তরা রক্তাক্ত অবস্থাতেই দুজনকে ফেলে রেখে পালিয়ে যায়।  রক্তাক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে  নন্দীগ্রামের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করান। ঘটনার তৃণমূল ও আক্রান্তদের পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয় কৃষ্ণেন্দু ও গোপালের বিরুদ্ধে।

তবে এক্ষেত্রে দায় ঝেড়ে ফেলেনি বিজেপি। এই ধরনের ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব দুঃখ প্রকাশ করে আহতদের পাশে দাঁড়ায়। বিজেপি এই ধরনের ঘটনার নিন্দা জানায়। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল সাংবাদিকদের বলেন, “এই ধরনের ঘটনায় ভীষণ ভাবে মর্মাহত। আমরা এই রাজনীতি চাই না। তাই কৃষ্ণেন্দু মন্ডল ( রামু) ও গোপাল প্রধানকে অনির্দিষ্টকালের জন্য বিজেপি সাসপেন্ড করা হল।” লোকসভা নির্বাচনের আগে অশান্তির পরিবেশ নয়, শান্তির বাতাবরণে ভোট করার বার্তা দেন তিনি।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!