AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: রাইস মিলের দখল করা সরকারি জমি মুক্ত করল প্রশাসন

Bhangar: সাত মাস আগে এই জমির বিরুদ্ধে ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না মন্ডল দখল মুক্ত করতে বি এল আর ও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। বুধবার বিকালে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করে।

Bhangar: রাইস মিলের দখল করা সরকারি জমি মুক্ত করল প্রশাসন
জমি পুনরুদ্ধার করল প্রশাসনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 18, 2024 | 4:51 PM
Share

 ভাঙড়: ভাঙড়ে ইডি হানা দেওয়া রাইস মিলের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসনের আধিকারিকরা। গত মাসেই ভাঙরের দুটি রাইস মিলে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সেই রাইস মিলটি তৈরির সময় প্রায় এক বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ। আর এই জবরদখল করতেই সাহায্য করেছিলেন সেই সময়কার দাপুটে তৃণমূল নেতা কাইজার আহমেদ। এমনই অভিযোগ তুললেন বর্তমান ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা।

সাত মাস আগে এই জমির বিরুদ্ধে ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না মন্ডল দখল মুক্ত করতে বি এল আর ও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। বুধবার বিকালে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করে। জমি চিহ্নিতকরণ করার পর জমিটি প্রশাসনের পক্ষ থেকে আপাতত দখল করা হয়।

যদিও এই ঘটনায় কাইজার আহমেদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। সরাসরি সংবাদমাধ্যমের সামনে কথা না বললেও কাইজার আহমেদের দাবি,  “আমাকে মিথ্যা দোষারোপ করার জন্যই এগুলো করা হচ্ছে। এর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। প্রতিহিংসার রাজনীতি করছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।” কারখানা কর্তৃপক্ষের দাবি, “বর্তমানে এই রাইস মিলের মালিকরা জেলবন্দি রয়েছেন। ফলে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করা যাবে না।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা