AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning: ‘শীতলা মন্দিরের সামনে রোজ মদের আসর বসে, আমি বারণ করতেই এই হাল করেছে’

Canning: জানা গিয়েছে, ক্যানিং থানার তালদি এলাকায় আন্ধারিয়া ও চাঁদখালি স্টেশন সংলগ্ন রাস্তার পাশে প্রতিদিনই সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ চলে। মঙ্গলবার রাতে বাইক চালিয়ে তালদি আন্ধারিয়া এলাকায় কাকার বাড়িতে যাচ্ছিলেন।

Canning: 'শীতলা মন্দিরের সামনে রোজ মদের আসর বসে, আমি বারণ করতেই এই হাল করেছে'
সম্রাট সর্দারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 11:57 AM
Share

ক্যানিং: মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন। আর সেটাই হল কাল। রাত্রিবেলা মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত প্রতিবাদী এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের অন্তর্গত তালদি আন্ধারিয়া শীতলা মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। আক্রান্ত যুবকের নাম সম্রাট সর্দার। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে, ক্যানিং থানার তালদি এলাকায় আন্ধারিয়া ও চাঁদখালি স্টেশন সংলগ্ন রাস্তার পাশে প্রতিদিনই সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ চলে। মঙ্গলবার রাতে বাইক চালিয়ে তালদি আন্ধারিয়া এলাকায় কাকার বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাতের অন্ধকারে চার মদ্যপ যুবক পথ আগলে দাঁড়ায়। তাঁদের মাঝ রাস্তা থেকে সরে যেতে বললে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমি বাড়ি ফিরছিলাম। সেই সময় শীতলা মন্দিরের কাছে কিছু মদ্যপ যুবক রাস্তা আটকে ছিল। যার ফলে আমি দাঁড়িয়েছিলাম। পিছনে আরও গাড়ি দাঁড়িয়েছিল। আমি তাই ওদের বললাম তোরা গাড়ি সাইডে সরিয়ে বস। এরপর একজন এসে আমায় বালা দিয়ে মারে। আরও কয়েকজন এসে পাথর দিয়ে মেরেছে।”

অভিযোগ প্রতিবাদ করতেই গোপাল সর্দার,রাজেশ সর্দার,শেখর গায়েন,রবীন বিশ্বাস নামে চার যুবক সম্রাটের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে বেধড়ক মারধর করে বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। মদ্যপ যুবকদের কবল থেকে কোনওক্রমে পালিয়ে রক্তাক্ত অবস্থায় কাকার বাড়িতে হাজির হয়। পরিবারের লোকজন আক্রান্তকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়