AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতভর উদ্দাম পার্টিতে ব্যস্ত যুব সমাজ, লকডাউন প্রত্যাহারের আগে বিশেষ গবেষণা ব্রিটেনের

পার্টি অংশগ্রহণকারী কারোর মুখেই মাস্ক বা সামজিক দূরত্ব পালনের কোনও বালাই দেখা যায়নি।

রাতভর উদ্দাম পার্টিতে ব্যস্ত যুব সমাজ, লকডাউন প্রত্যাহারের আগে বিশেষ গবেষণা ব্রিটেনের
প্রতীকী চিত্র।
| Updated on: May 01, 2021 | 9:15 AM
Share

লিভারপুল: উদ্দাম পার্টি চলছে নাইট ক্লাবে। ১৮ থেকে ২০ বছর বয়সী প্রায় তিন হাজার কলেজ পড়ুয়া মাস্ক ছাড়াই, সামাজিক দূরত্ব ভুলে পার্টি করল ব্রিটেনের লিভারপুলে।

দেশে করোনা সংক্রমণ কিছুটা কমতেই ধীরে ধীরে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন তুলে নিলেও সামাজিক মানুষের মধ্যে সচেতনতা কতটা, তা পরীক্ষা করতেই দু’দিনের “পাইলট প্রকল্প” হিসাবে নাইট ক্লাব খোলা হয়েছিল। তবে সরকারের তরফে কড়া নির্দেশিকা ছিল, পার্টিতে যোগ দেওয়ার আগে সকলকে ২৪ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

গবেষকরা, এই পার্টির ভিডিয় ফুটেজ ও অংশগ্রহণকারীীদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন যে আদৌই সামাজিক দূরত্ব বজায় রাখৈ হয়েছে কিনা এবং লকডাউন থেকে তাদের মধ্যে ভাইরাস সম্পর্কে কী ধারণা তৈরি হয়েছে।

যদি এই প্রকল্প সফল হয়, তবে আগামীদিনে আরও বেশ কিছু জায়গা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। রবিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেও একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে আট হাজার দর্শক অংশ নিতে পারবে।

ইতিমধ্যেই ১২ এপ্পিল থেকে ইংল্যান্ডে সমস্ত পাব ও রেস্তরাঁ খুলে দেওয়া হয়েছে। ১৭ মে থেকে খেলাধুলা, নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জন,ন জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যেই সম্পূর্ণভাবে লকডাউন তুলে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: রিখটার স্কেলে মাত্রা ৬.৮, সাতসকালে ভূমিকম্পে দুলে উঠল ‘সূর্যোদয়ের দেশ’

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?