AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Padma Setu Inauguration: হাসিনার হাতে বাংলাদেশের গর্ব ‘পদ্মা সেতু’ উদ্বোধন, কী কী বিশেষত্ব এই ব্রিজের?

Padma Bridge: বাংলাদেশের দীর্ঘতম সেতু নির্মাণ করতে মোট ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে এই সেতুটি তৈরি করতে মোট ১১ বছর সময় লেগেছে।

Padma Setu Inauguration: হাসিনার হাতে বাংলাদেশের গর্ব 'পদ্মা সেতু' উদ্বোধন, কী কী বিশেষত্ব এই ব্রিজের?
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jun 26, 2022 | 9:00 AM
Share

ঢাকা: শনিবার বাংলাদেশ এক অনন্য ইতিহাসের সাক্ষী ছিল। ১১ বছর ধরে তিল তিল করে তৈরি হওয়া ‘পদ্মা সেতু’-র উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু মুজিব কন্যা বলেন, ” অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে এবং ষড়ষন্ত্রকে পরাস্ত করে পদ্মা নদীর বুকে আজ এই সেতু দাঁড়িয়ে রয়েছে। এই সেতু বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক। পদ্মা সেতু সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের, এর সঙ্গে আমাদের জেদ, আবেগ, ভালবাসা জড়িয়ে রয়েছে।” বাংলাদেশের দীর্ঘতম সেতু নির্মাণ করতে মোট ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে এই সেতুটি তৈরি করতে মোট ১১ বছর সময় লেগেছে। ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল এই সেতু স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। এই সেতুর একতলায় চার লাইনের সড়কপথ ধরে চলবে বাস, গাড়ি সহ আরও যান। অন্যতলায় চলবে ট্রেন। সেতু চালু হওয়ার পর সড়ক ও রেলপথের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপিত হবে। এই সেতু উদ্বোধনের ফলে কলকাতার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার কমবে।

গ্রাফিক্স: টিভি৯ বাংলা

এই সেতুতে আর কী কী থাকছে?

পুলিশ স্টেশন, স্বাস্থ্য কেন্দ্র, মসজিদ, জলের ট্যাঙ্ক, বিদ্যুতের সাব স্টেশন, অগ্নিনির্বাপন ব্যবস্থার যাবতীয় বন্দোবস্ত এখানে করা হয়েছে।

সেতুর সাতকাহন

  1. ১৯৯৯: নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব বাংলাদেশ সরকারের
  2. ২০০৫: জাপানি সংস্থা জাইকার সহায়তায় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই
  3. ২০০৯: পদ্মা সেতুর নকশা তৈরির কাজ শুরু
  4. ২০১৫: নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা
  5. ২০১৭: ৩০ সেপ্টেম্বর ব্রিজের প্রথম স্প্যান বসানো হয়
  6. ২০২০: ব্রিজের শেষ স্প্যান বসানো হয়
  7. ২০২২: ২৫ জুন সেতুর উদ্বোধন, ২৬ জুন সকাল ৬টা থেকে খোলা হবে পদ্মা সেতু

Follow Us
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ