AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Unrest: গ্রেফতার হিন্দুরা, বাংলাদেশের রাস্তায় ISIS-র পতাকা নিয়েই উল্লাস মিছিল!

Bangladesh Unrest: বাংলাদেশে এবার উড়ল আইসিসের পতাকা। ঘটনাটি বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের। নামাজের পরে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে আইসিস (ISIS)-র পতাকা নিয়ে মিছিল করেন মৌলবাদীরা।

Bangladesh Unrest: গ্রেফতার হিন্দুরা, বাংলাদেশের রাস্তায় ISIS-র পতাকা নিয়েই উল্লাস মিছিল!
আইসিসের পতাকা নিয়ে মিছিল বাংলাদেশে।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 12:46 PM
Share

ঢাকা: বাংলাদেশে হিংসার পিছনে কাজ করছে বড় কোনও ষড়যন্ত্র? উত্তপ্ত বাংলাদেশে সামনে এল এক ভয়ঙ্কর ছবি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি, রাস্তায় উড়ল ইসলামিক স্টেটসের পতাকানিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল বাংলাদেশি মৌলবাদীদের।

হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে আক্রমণের মুখে হিন্দুরা। লাগাতার চলছে অত্যাচার। বাড়িঘর, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। এমনটাই অভিযোগ। এখানেই শেষ নয়। এবার অস্ত্র নিয়ে প্রকাশ্যে হুমকি মৌলবাদীদের। ইসকনের নাম নিলে গলা নামিয়ে দেওয়া হবে-এমনটাই হুমকি দেওয়া হচ্ছে।

বাংলাদেশে এবার উড়ল আইসিসের পতাকা। ঘটনাটি বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের। নামাজের পরে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে আইসিস (ISIS)-র পতাকা নিয়ে মিছিল করেন মৌলবাদীরা। প্রকাশ্যে ইসলামিক স্টোটসের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেল তাদের।

বাংলাদেশের রাস্তায় কালেমা সহ আইসিসের পতাকা ওড়ানোর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে,  এই মিছিল করেছিল নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠন হিজবুত তাহেরী।  শেখ হাসিনার সরকারের সময়কালে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। হাসিনা সরকারের পতনের পরই ফের সক্রিয় তারা। আইসিসের পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেল তাদের। তহবিল জোগাড় করতেও দেখা গিয়েছে।

প্রসঙ্গত, আওয়ামি লীগ সরকারের পতনের পরই, বর্তমান অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ সংগঠনের উপর থেকেনিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই হিজবুত তাহেরীর নেতা মাহফুজ আলম বর্তমান বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টাও বটে।

Follow Us