AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডুবে যাচ্ছে বেজিং-সাংহাই! পরের নম্বর কি কলকাতা-দিল্লির?

China Sinking: বেজিং, তিয়ানজিনের মতো বড় বড় ও জনবহুল শহর ডুবে যাচ্ছে। আগে যেখানে প্রতি বছর ৩ মিলিমিটার অবধি মাটি বসে যাচ্ছিল, সেখানেই চিনের ৪৫ শতাংশ শহরতলি দ্রুতগতিতে ডুবে যাচ্ছে।

ডুবে যাচ্ছে বেজিং-সাংহাই! পরের নম্বর কি কলকাতা-দিল্লির?
চিনের মতো ভারতও কি ডুবে যাবে?Image Credit: Pixabay
| Updated on: Apr 20, 2024 | 1:45 PM
Share

বেজিং: ডুবে যাচ্ছে চিন। হু হু করে ডুবছে একের পর এক শহর। যেকোনও দিনই ঘরছাড়া হতে পারেন কোটি কোটি মানুষ। এমনটাই ভয়ঙ্কর অবস্থা ভারতের পড়শি দেশের। মাটির নীচ থেকে অতিরিক্ত পরিমাণ জল শোষণ ও উচু উচু বাড়ি, শপিং কমপ্লেক্স তৈরি করার ফলেই বসে যাচ্ছে মাটি। চিনের অধিকাংশ শহরই এভাবে ডুবে যাচ্ছে।

সম্প্রতিই জার্নাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণা পত্রেই উল্লেখ করা হয়েছে যে বেজিং, তিয়ানজিনের মতো বড় বড় ও জনবহুল শহর ডুবে যাচ্ছে। আগে যেখানে প্রতি বছর ৩ মিলিমিটার অবধি মাটি বসে যাচ্ছিল, সেখানেই চিনের ৪৫ শতাংশ শহরতলি দ্রুতগতিতে ডুবে যাচ্ছে। ১৬ শতাংশ জমি বছরে ১০ মিলিমিটার হারে ডুবে যাচ্ছে।

গবেষণায় আরও দেখা গিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২২ সালের মধ্যে চিনের যে শহরগুলিতে জনসংখ্যা ২০ লক্ষেরও বেশি, সেই শহরগুলি দ্রুত হারে মাটিতে বসে যাচ্ছে। সাংহাই বিগত এক দশকে প্রায় ৩ মিটার অবধি ডুবে গিয়েছে। বেজিংয়ের সাবওয়ে ও হাইওয়েগুলি প্রতি বছরে প্রায় ৪৫ মিলিমিটার করে বসে গিয়েছে। যত উচু বিল্ডিং তৈরি হচ্ছে, ততই মাটির নীচে জমি বসে যাচ্ছে।

আর এখানেই এই প্রশ্নও উঠছে যে চিনের পড়শি দেশ ভারত। বর্তমানে ভারতেও প্রকট হয়ে উঠছে জলসঙ্কট। বেঙ্গালুরু ইতিমধ্যেই শুকনো হয়ে গিয়েছে। মাটির নীচে জল শুকিয়ে গিয়েছে। ভারতেও যদি চিনের মতো অবস্থা হয়, তবে কলকাতা, মুম্বইয়ের মতো বড় বড় মেট্রো ডুবে যেতে পারে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?