AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Election: ৮ ফেব্রুয়ারি ভোট হবে পাকিস্তানে? সংসদে নির্বাচন পিছনোর প্রস্তাব পাশ ঘিরে জটিলতা

পাকিস্তানের নির্দল সাংসদ দিলাওয়ার খান শুক্রবার পাক সংসদে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। আইনশৃঙ্খলা এবং আবহাওয়ার পরিস্থিতির নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পর পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বালুচিস্তান এবং খাইবার পাখতুনখা এলাকায় রাজনীতিক এবং নিরাপত্ত রক্ষীদের উপর হামলার পরিস্থিতির কথা তুলে ধরেন।

Pakistan Election: ৮ ফেব্রুয়ারি ভোট হবে পাকিস্তানে? সংসদে নির্বাচন পিছনোর প্রস্তাব পাশ ঘিরে জটিলতা
প্রতীকী ছবি
| Updated on: Jan 05, 2024 | 6:58 PM
Share

ইসলামাবাদ: ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। সে জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার আলোচনা চলল পাকিস্তানের সংসদে। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রস্তাবও পাশ হয়েছে পাক সংসদে। নিরাপত্তা পরিস্থিতি এবং ঠান্ডা আবহাওয়ার পরিস্থিতিতে ভোট করানো অসুবিধার বিষয়টি উল্লেখ করা হয় পাক সংসদে। এর পর মাত্র ১৪ জন সাংসদের উপস্থিতি পাশ হয় এই প্রস্তাব। শুক্রবার এই প্রস্তাব পাশের পর পাকিস্তানের রাজনৈতিক অচলবস্থা আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে। পাকিস্তানের বিরোধী দলগুলিও এর বিরোধিতা করেছে।

পাকিস্তানের নির্দল সাংসদ দিলাওয়ার খান শুক্রবার পাক সংসদে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। আইনশৃঙ্খলা এবং আবহাওয়ার পরিস্থিতির নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পর পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বালুচিস্তান এবং খাইবার পাখতুনখা এলাকায় রাজনীতিক এবং নিরাপত্ত রক্ষীদের উপর হামলার পরিস্থিতির কথা তুলে ধরেন। এর পর মাত্র ১৪ জন সাংসদের উপস্থিতিতেই পাশ হয় প্রস্তাব। যদিও এক সাংসদ এর বিরোধিতায় ভোট দিয়েছেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে।

পাকিস্তানে নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে নাটক কম হয়নি গত কয়েক দিনে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট দিন কয়েক আগেই সে দেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কোনও ভাবেই যাতে নির্বাচন পিছিয়ে না দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সে দেশের সংসদে পাশ হল রেজোলিউশন।

ইমরান খান সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয় পাকিস্তানে। গত বছর নভেম্বরে ভোট হওয়ার কথা ছিল সে দেশে। কিন্তু তা ৮ ফেব্রুয়ারি করার ঘোষণা করা হয়। কিন্তু তার পরও এ নিয়ে জটিলতা অব্যাহত রইল।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা