AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market, Dividend: ডিভিডেন্ড দিচ্ছে একাধিক ইনভেস্টমেন্ট ফার্ম, মিটিংয়ে বসতে চলেছে আইটিসি, বাজাজ ও সান ফার্মার মতো সংস্থা!

Stock Market News: আজ ২৭ মার্চ ডিভিডেন্ড দেবে অথাম ইনভেস্টমেন্ট, বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন, সুন্দরম-ক্লেটন ও নাপেরল ইনভেস্ট।

Stock Market, Dividend: ডিভিডেন্ড দিচ্ছে একাধিক ইনভেস্টমেন্ট ফার্ম, মিটিংয়ে বসতে চলেছে আইটিসি, বাজাজ ও সান ফার্মার মতো সংস্থা!
Image Credit: DALL·E/ChatGPT
| Updated on: Mar 28, 2025 | 12:49 AM
Share

বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।

আজ ২৭ মার্চ ডিভিডেন্ড দেবে অথাম ইনভেস্টমেন্ট, বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন, সুন্দরম-ক্লেটন ও নাপেরল ইনভেস্ট। আজ ১ টাকা ডিভিডেন্ড দেবে অথাম ইনভেস্টমেন্ট। দিনের শুরুতে ১ হাজার ৫৫৩ টাকা থেকে বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। অথামের মার্কেট ক্যাপিটালাইজেশন ২৬ হাজার ৬১ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ২৩৬ টাকা ৪৫ পয়সা।

আজ শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দেবে বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশন। দিনের শুরুতে আজ ১ হাজার ৭২৪ টাকা থেকে বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। বোম্বে বর্মা ট্রেডিং কর্পোরেশনের মার্কেট ক্যাপিটালাইজেশন ১২ হাজার ৪১ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ১৫৭ টাকা ৩৯ পয়সা।

শেয়ার প্রতি ৪ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড দেবে সুন্দরম ক্লেটন। আজ বাজার খোলার সময় ২ হাজার ১১৫ টাকায় বিকিকিনি শুরু হয় এই শেয়ারের। তারপর চড়চড়িয়ে উঠে বেলা ১১টার সময় শেয়ারের দাম ২ হাজার ২০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়।

আজ শেয়ার প্রতি ৯ টাকা ডিভিডেন্ড দেবে নাপেরল ইনভেস্টমেন্ট। সংস্থার আজ বিকিকিনি শুরু হয় ১ হাজার ৯০ টাকা থেকে। তারপর ক্রমাগত পড়তে পড়তে দুপুর ২টো ৩০ মিনিটে সংস্থার শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় ৯৯৫ টাকায়।

আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে সান ফার্মা, আইটিসি হোটেলস, বাজাজ ইলেকট্রিক, হিন্দুজা গ্লোবাল ও খইতান কেমিক্যার। আজ বোর্ড মিটিং রয়েছে ইউনাইটেড স্পিরিট, সুন্দরম ফাইন্যান্স ও সিনেভিস্তার।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়