AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loan With PAN Card : শুধুমাত্র প্যান কার্ড দিয়েই পাবেন ঋণ, কীভাবে জেনে নিন

Loan With PAN Card : প্য়ান কার্ডের মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব। এদিকে এই ঋণের জন্য কোনওরকম বন্ধকও রাখতে হয় না।

Loan With PAN Card : শুধুমাত্র প্যান কার্ড দিয়েই পাবেন ঋণ, কীভাবে জেনে নিন
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 11:19 PM
Share

প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের অনেক সময় টাকার দরকার পড়ে। কখনও কোনও জরুরি পরিস্থিতিতে টাকার দরকার পড়তে পারে। এরকম বিভিন্ন সময়ে আর্থিক চাহিদা মেটাতে অনেকেই ব্যক্তিগত ঋণ (Personal Loan) নিয়ে থাকেন। কিন্তু ব্যক্তিগত ঋণ পাওয়া সবসময় সহজ হয় না। তার কখনও কখনও কঠোর পরিশ্রমও করতে হয়। এই পরিস্থিতিতে প্য়ান কার্ডের মাধ্য়মে সহজেই নেওয়া যেতে পারে ব্যক্তিগত ঋণ। বেশিরভাগ ব্য়াঙ্কই প্য়ান কার্ডের মাধ্য়মে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়। এখন যেকোনও আর্থিক কাজ সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হল প্য়ান কার্ড। ব্যাঙ্কে অ্য়াকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিল করা, এইসব কাজের জন্য প্রয়োজন প্যান কার্ডের।

প্যান কার্ডের মাধ্যমে যেকোনও ব্যাঙ্ক বা এনবিএফসি (NBFC) সিবিল (CIBIL) স্কোর বিচার করে। এতে দেখা যায় গ্রাহকের আগের ঋণ পরিশোধের রেকর্ড কেমন রয়েছে। এছাড়াও সেই ঋণগ্রহীতার আয় ও টাকা ফেরত দেওয়ার ক্ষমতা সম্বন্ধে ধারণা করা যায়। কোনও ব্যক্তি বা মহিলাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান খতিয়ে দেখে। এবার কোনও ঋণগ্রহীতা প্যান কার্ড দিয়ে সহজেই ৫০ হাজার পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন। কোনও বন্ধক না রেখেই প্য়ান কার্ডের মাধ্যমে এই ঋণ পাওয়া যায়। অর্থাৎ, কোনও রকম প্রতিশ্রুতি ছাড়াই শুধুমাত্র প্য়ান কার্ড ও ভাল সিবিল স্কোরের ভিত্তিতে ব্য়াঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ পেতে পারেন কোনও ব্যক্তি।

প্য়ান কার্ডের ভিত্তিতে ঋণ নেওয়ার ক্ষেত্রে কী করতে হবে?

প্য়ান কার্ড দিয়ে ব্যক্তি ঋণ নিতে কিছু নথি দিতে হবে। এর জন্য ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঋণগ্রহীতাকে। বেতনভোগী হন বা স্বনিযুক্ত হন সিবিল স্কোর ভালো হতে হবে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ