AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TRAI: ২৪ ঘণ্টা ধরে নেটওয়ার্ক নেই? এবার গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থা

TRAI Rules: গ্রাহকদের সুবিধার জন্য এবং পরিষেবা আরও উন্নত করতে নতুন নিয়ম এনেছে ট্রাই। এবার থেকে পরিষেবার গুণমান উত্তীর্ণ না হলেই, টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। নতুন নিয়মে বলা হয়েছে, যদি নেটওয়ার্ক  পরিষেবার গুণমান উত্তীর্ণ না হয়, তবে ন্যূনতম ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

TRAI: ২৪ ঘণ্টা ধরে নেটওয়ার্ক নেই? এবার গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থা
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Aug 03, 2024 | 12:52 PM
Share

নয়া দিল্লি: জুলাই মাসেই বড় ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত মানুষ। গত মাসেই রিচার্জ ট্য়ারিফ বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো টেলিকম সংস্থা। খরচ বেড়েছে মধ্যবিত্তের। তবে এবার গ্রাহকদের জন্য সুখবর আনল টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া বা ট্রাই। এবার থেকে দীর্ঘক্ষণ নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত হলেই ক্ষতিপূরণ দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে।

জানা গিয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য এবং পরিষেবা আরও উন্নত করতে নতুন নিয়ম এনেছে ট্রাই। এবার থেকে পরিষেবার গুণমান উত্তীর্ণ না হলেই, টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। নতুন নিয়মে বলা হয়েছে, যদি নেটওয়ার্ক  পরিষেবার গুণমান উত্তীর্ণ না হয়, তবে ন্যূনতম ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আগে এই ক্ষতিপূরণের অঙ্ক ছিল ৫০ হাজার টাকা। বিধি লঙ্ঘন করা হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে টেলিকম সংস্থার।

গ্রাহকদের কথা মাথায় রেখেও বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা স্তরে যদি ২৪ ঘণ্টার বেশি পরিষেবা ব্যহত হয় বা নেটওয়ার্ক না থাকে, তবে টেলিকম সংস্থাকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যদি ২৪ ঘণ্টার বেশি নেটওয়ার্ক না থাকে, তবে টেলিকম সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে।

কী ক্ষতিপূরণ দেওয়া হবে?

যদি দীর্ঘক্ষণ পরিষেবা ব্যহত হয়, ২৪ ঘণ্টার বেশি নেটওয়ার্ক না থাকে, তবে প্রি-পেইড গ্রাহকদের রিচার্জ ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে টেলিকম সংস্থাকে। যদি কেউ পোস্ট-পেইড গ্রাহক হন, তবে তাদের মাসিক বিলে ছাড় দিতে হবে। বিলের মধ্যেই এই ডিসকাউন্টের উল্লেখ থাকবে। ১২ ঘণ্টার বেশি সময় ধরে নেটওয়ার্ক না থাকলেই, এটিকে ক্ষতিপূরণ হিসাবে ট্যারিফ বৃদ্ধি বা বিলে ডিসকাউন্ট হিসাবে ধরা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিকম পরিষেবা ব্যহত হলে, সে ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে না।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা