AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IMF on GDP: করোনাকালে অর্থনীতির ক্ষতিতেই মুনাফা বাংলাদেশের, এবারও জিডিপিতে টেক্কা ভারতকে

Bangladesh GDP Growth Higher Than India: চলতি বছরে ডিজিপির রেকর্ড,পরিমাণ বৃদ্ধি হলেও গতবছরের ক্ষতির খেসারতই এখনও ভারতকে দিতে হচ্ছে। আগামী বছরও এর প্রভাব থেকে যাবে বলেই মনে করছে আইএমএফ।

IMF on GDP: করোনাকালে অর্থনীতির ক্ষতিতেই মুনাফা বাংলাদেশের, এবারও জিডিপিতে টেক্কা ভারতকে
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Oct 13, 2021 | 2:41 PM
Share

ঢাকা: মাথাপিছু আর্থিক বৃদ্ধির হারে ভারত(India)-কে টেক্কা দিতে চলেছে প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। আন্তর্জাতিক অর্থ তহবিলের (IMF) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালই বাংলাদেশে মাথাপিছু ডিজিপি (GDP) বেড়ে দাঁড়াতে পারে ২১৩৮.৭৯৪ ডলার। সেখানেই ভারতের মাথা পিছু জিডিপি হবে ২১১৬.৪৪৪ ডলার। এই পূর্বাভাস সঠিক হলে, এই নিয়ে পরপর দিবার ভারতকে অর্থনীতিতে পিছনে ফেলে দেবে বাংলাদেশ।

মঙ্গলবারই আইএমএফের তরফে তথ্য প্রকাশ করে। আইএমএফের তরফে জানানো হয়েছে, করোনার ধাক্কা সামলিয়ে ধীরে ধীরে দুই দেশের অর্থনীতিতেই বৃদ্ধি হচ্ছে। চলতি অর্থবর্ষে দুই দেশেরই অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। বছরের হিসাবে ভারতেরই জিডিপির বৃদ্ধি বেশি হবে, প্রায় ৯.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের জিডিপির বৃদ্ধি হবে ৪.৬ শতাংশ। তবে আগের বছর করোনা সংক্রমণের কারণে ডিজিপির পতনের কারণেই এই বছরও বাংলাদেশের থেকে পিছিয়েই থাকতে হচ্ছে ভারতকে।

উল্লেখ্য, গতবছর বাংলাদেশের জিডিপির বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ৩.৮ শতাংশ, সেখানেই ভারতের ডিজিপি মাইনাসে চলে গিয়েছিল। আইএমএফের তথ্য় অনুসারে, ২০২০ সালে বাংলাদেশের প্রকৃতপক্ষে ডিজিপির বৃদ্ধি হয়েছিল ৩.৫ শতাংশ। ভারতের ডিজিপি কমে দাঁড়িয়েছিল -৭.৩ শতাংশে।

চলতি বছরে ডিজিপির রেকর্ড,পরিমাণ বৃদ্ধি হলেও গতবছরের ক্ষতির খেসারতই এখনও ভারতকে দিতে হচ্ছে। আগামী বছরও এর প্রভাব থেকে যাবে বলেই মনে করছে আইএমএফ।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত